দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সমাজ কোন দিকে এগোচ্ছে, সেই প্রশ্নই আবার সামনে এনে দিল সাম্প্রতিক এক ন্যক্কারজনক ঘটনা। রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকে এক অধ্যাপিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।  প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপি নেতা আকবর আলী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

 জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে। রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীয় হঠাৎ এই কাণ্ডে স্তম্ভিত হয়ে যান শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। পরীক্ষাকেন্দ্র হওয়ার কারণে কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। নিরাপত্তার জন্য সকাল থেকেই মোতায়েন ছিল পুলিশ । প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের ঘরে প্রবেশ করেন। কলেজের প্রাক্তন অধ্যক্ষের সময়ের আয়-ব্যয়ের হিসাব নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা । সেই সময়ে হামলাকারীরা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন এবং জুতাপেটা করেন। তারপর বিএনপির নেতাকর্মীরা অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপরেও হামলা চালান। অধ্যক্ষের অফিসে ব্যাপক ভাঙচুরও করে। 

আরও পড়ুন: নেতাজির বক্তব্যের নকল করলেন প্রধানমন্ত্রী, প্রথম দফার ভোটের পরই দাম্ভিক মেজাজ মোদির

যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়ন যুবদলের প্রাক্তন সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আকবর আলীর দাবি করেছেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইলে আগে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ অধ্যাপিকা আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করে। ঘটনা নিয়ে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়।”

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ