নেতাজির বক্তব্যের নকল করলেন প্রধানমন্ত্রী, প্রথম দফার ভোটের পরই দাম্ভিক মেজাজ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। আর তারপরই আজ, শুক্রবার পানিহাটিতে নির্বাচনী জনসভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর তোলা আওয়াজের নকল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় সরকার গড়বে বিজেপি এই দাবি করে যে কথা বললেন তাতে বিতর্ক তৈরি হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রথম দফাতেই ১২৫ আসন জিতে গিয়েছে তৃণমূল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেন, প্রথম দফাতেই বিজেপির দফারফা হয়ে গিয়েছে। নাম যত কেটেছে ভোট তত বেড়েছে। এই দুটি মন্তব্য দৃঢ় মেজাজেই এসেছিল। আর আজ দুপুরে প্রধানমন্ত্রী নেতাজির সেই স্মরণীয় উক্তিকে রাজনীতির ময়দানে নামিয়ে আনলেন প্রধানমন্ত্রী। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

এদিকে দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। সেখানেও আছে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে নির্বাচনী জনসভা থেকে নেতাজিকে নকল করতে হল নরেন্দ্র মোদিকে। যদি এখনই বাংলায় ক্ষমতায় চলে আসছে বিজেপি তাহলে নেতাজির উক্তিকে রাজনীতির ময়দানে হাতিয়ার করতে হল কেন?‌ উঠছে প্রশ্ন। মনে রাখা দরকার, একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয় দফার পরই অমিত শাহ বলেছিলেন, ২০০ পার করে বিজেপি ক্ষমতায় আসছে। আর বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। তার পরের ফলাফল সকলেরই জানা। সেখানে আজ প্রধানমন্ত্রী বললেন, ‘‌নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেব।’‌

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন মন্তব্যকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। শুধু তৃণমূল কংগ্রেসকে হারাতে এবং বাংলায় ক্ষমতায় আসতে শেষে নেতাজিকে রাজনীতিতে নামিয়ে আনা হল!‌ বাংলার মানুষ এখন তা নিয়ে হতচকিত। এবার প্রথম দফার নির্বাচনের পর গেরুয়া শিবিরেরই অন্দরে কত আসন মিলবে সেটা নিয়ে ধন্দ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। আর এবার সবরকম অস্ত্র ব্যবহার করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, ‘‌তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যের বেকার যুবকরা চাকরি পাবেন না। বাংলার নারীশক্তি নতুন কাহিনী লিখতে চলেছে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। ৪ তারিখের পর সব অত্যাচারের হিসাব হবে। সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার।’‌

তাছাড়া এখন কত আসন মিলবে তা নিয়েই সমীক্ষা শুরু করে দিয়েছে রাজ‌্য বিজেপি। পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। সেখানে এবার প্রধানমন্ত্রী দাবি করলেন, ‘‌রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল তার প্রথম সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। পানিহাটি কেন্দ্রে আরজি কর হাসপাতালে ধর্ষিত এবং খুন হওয়া মহিলা চিকিৎসকের মাকে প্রার্থী করেছে বিজেপি। এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।’‌

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের