গরু পাচারকারীদের তাড়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন BSF জওয়ান, তার পর….

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গরু পাচারকারীদের তাড়া করে বাংলাদেশের সীমান্ত পার করে ঢুকে পড়লেন বিএসএফ জওয়ান। বিষয়টি দেখতে পেয়েই তাঁকে আটক করেছে বিজিবি সদস্যরা। ওই বিএসএফ জওয়ানকে আটক করে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, তাঁর কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, গরু পাচারকারীকে ধাওয়া করছিল পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহলদারি দল। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ নামে এক জওয়ান বাংলাদেশের প্রায় ৫০ থেকে ২০০ গজ ভিতরে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরেই বিজিবি সদস্যরা তাঁকে আটক করে নিয়ে গিয়েছে ক্যাম্পে।  ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবের জন্যই সীমান্ত বুঝতে পারেননি ওই জওয়ান। ভুল করেই বাংলাদেশে ভিতরে ঢুকে পড়েছেন তিনি। তাঁকে আটক করে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এই নিয়ে কথা চলছে। বিজিবি ও বিএসএফ ব্যাটেলিয়নের মধ্যে কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। নিয়ম মনে বেদ প্রকাশকে ভারতে পাঠানোর কাজ চলছে।  নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরানো হতে পারে।

এই পরিস্থিতিতে দুপক্ষেই শান্তি বজায় রয়েছে। বিজিবি সূত্রে খবর, সীমান্তে কোনও ধরনের অনুপ্রবেশ বা সীমানা লঙ্ঘনের ঘটনা ঘটলে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রটোকল অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। রবিবারের ঘটনাতেও সেই নিয়ম মেনেই চলা হচ্ছে। বিএসএফ ও বিজিবির মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কাজ চলছে।

 

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের