মামলার খবর নিতে গিয়ে আইনজীবীর ধর্ষণের শিকার মহিলা ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনধি: রক্ষকই ভক্ষক। মামলার অগ্রগতি কতদূর সেই খোঁজ নিতে গিয়ে নিজের আইনজীবীর কাছে ‘ধর্ষণের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক মহিলা ব্যাবসায়ী। বিষয়টি নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর বিজয়নগরের। মহিলা ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আইনজীবী শামসুল ইসলামকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) অভিযুক্তকে ঢাকার একটি আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। নির্যাতিত মহিলা ব্যবসায়ী  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিজয় নগরের মাহতাব সেন্টারের ১৬ তলায় শামসুল ইসলামের চেম্বারে ‘ধর্ষণের’ অভিযোগ করেন।মামলার পরেই ওই দিন রাত আড়াইটার দিকে পুলিশ অভিযুক্ত আইনজীবীকে  গ্রেফতার করে। শুক্রবার মামলার তদন্তকারী অফিসার পল্টন থানার এসআই রয়েল হোসেন তাকে আদালতে হাজির করে  জেলে আটক রাখার আবেদন করেন।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অভিযুক্তকে জেলে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই কাজী জাকির হোসেন। 

আরও পড়ুন: রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি কাণ্ডে আটক এক, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

তদন্তকারী অফিসার বলেছেন, নির্যাতিতা মহিলা তাঁর আইনজীবী শামসুল ইসলামের কাছে মামলার খোঁজ খবর নিতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার হন বলে মামলায় অভিযোগ করেন তিনি।  তদন্ত চলছে।  মহিলা তাঁর অভিযোগ জানিয়েছেন, ‘উনি (শামসুল ইসলাম) ও আমি ওয়ারীতে একই এলাকায় থাকি। এলাকার সম্পর্কে তাকে কাকা ডাকি। তার মাধ্যমে আমার ব্যবসা সংক্রান্ত একটা মামলার জামিন করাই। জামিনের পর সে মামলার তারিখ জানাতে বিভিন্ন টালবাহানা করে। পরে ওইদিন আমাকে তার চেম্বারে ফোনে ডেকে নেন।’ যদিও শামসুল ইসলামের আইনজীবী মহিউদ্দিন চৌধুরীর পালটা দাবি, “তাকে (শামসুল) ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। রাত সাড়ে ৯টার ঘটনায় রাত সাড়ে ১২টায় মামলা। মামলার দুই ঘণ্টা পরই গ্রেপ্তার। পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সহজেই বোঝা যাচ্ছে, এটা রহস্যজনক মামলা।” যদিও মহিলা বিষয়টা গোপন রাখতে হুমকিও দেওয়া বলে অভিযোগ করেছেন। 

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য