Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাথায় লম্বা চুল, কালো চশমায় ‘কারাগারে’ চঞ্চল চৌধুরী, রহস্যের জট খুলতে প্রস্তুত

প্রথম ধাপে অভিনেতার দেখা মিলেছিল, বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদীদের পোষাক, ছোট করে ছাঁটা চুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চঞ্চল চৌধুরী। শুধু ঢাকাতেই নয়, আমাদের কলকাতাতেও সমান জনপ্রিয় ঢালিউডের সুপারস্টার। কিছুদিন আগেই কলকাতায় হয়ে গিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষ্যে কলকাতার নন্দনে প্রদর্শিত হয়েছে একাধিক বাংলাদেশী চলচ্চিত্র, তার মধ্যে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে চঞ্চল চৌধুরীর অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি।

তাঁর ছবির উপর কলকাতার মানুষের ভালোবাসা দেখে আনন্দে মোহিত হয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে এবার কারাগারে তিনি, কি অবাক হচ্ছেন? হঠাৎ কি অপরাধ করলেন তিনি, যে কারাগারে যেতে হল তাঁকে। না অবাক হওয়ার কিছুই নেই, এই ঘটনা মোটামুটি সবাই জানেন। কারণ এর আগেই চঞ্চল চৌধুরীর অভিনীত হইচই ওয়েবসিরিজ ‘কারাগার’-এর প্রথম ধাপ মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘কারাগার’-এর দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে অভিনেতার দেখা মিলেছিল, বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদীদের পোষাক, ছোট করে ছাঁটা চুলে।

তবে এই ওয়েব সিরিজের শেষের দিকে রহস্য ডানা বাঁধতেই শেষ হয়ে যায় এই ওয়েবসিরিজের প্রথম ধাপ। সুতরাং ভক্তরা অপেক্ষায় ছিলেন, এই সিরিজের নতুন মৌসুমে নতুন এবং ভিন্ন অবতারে অভিনেতাকে দেখার জন্যে। দর্শকদের এবার অপেক্ষার অবসান। সম্প্রতি “কারাগার”-এর দ্বিতীয় কিস্তিতে চঞ্চল চৌধুরীর বেশ কয়েকটি লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নায়কের কাঁধে ঝুলে পড়া চুল বাঁধা, চোখে চশমা। আগের সিরিজের চঞ্চল যেন একেবারে উধাও! যা দর্শকের আগ্রহ যেন আরও দ্বিগুণ করে দিয়েছে। “কারাগার ২” প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “কারাগার সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছে তা অপ্রতিরোধ্য। অনুষ্ঠান, গল্প ও শওকির প্রতি আমার চরম বিশ্বাস ছিল! কিন্তু তারপরও আমরা যে অসাধারণ সাড়া পেয়েছি, তা এমন কিছু যা আমি আশা করিনি। এখন যেহেতু কারাগার পার্ট-২ দর্শকদের জন্য পর্দায় আসতে প্রস্তুত, আমার আনন্দের সীমা নেই।”

কারাগার সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। আগামী ১৫ ডিসেম্বর “কারাগার”-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে হইচই ওয়েব প্লাটফর্মে।

আরও পড়ুনঃ কলকাতার দর্শকদের ভালোবাসায় আপ্লুত চঞ্চল চৌধুরী

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?