ঢাকায় অবৈধ আইফোন কারখানা চিনা নাগরিকদের, গ্রেফতার ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী ঢাকায় মিলল অবৈধ আইফোন কারখানা। নেপথ্যে ছিল বেশ কিছু চিনা নাগরিক। জানা গিয়েছে, ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চিনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে উঠেছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অবৈধ আইফোন কারখানার হসিদ পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করা হচ্ছিল। লোককে ঠকানোর অপরাধে দুই চিনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ  বুধবার (৭ জানুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে। তার পরেই ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। চক্রটি গত প্রায় দেড় বছর ধরে চলছিল বলেই জানিয়েছে গোয়েন্দারা। বৈধভাবে মোবাইল ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা চলছিল বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কেরলে ভিক্ষুকের মৃত্যুর পর উদ্ধার লক্ষাধিক টাকা, নিষিদ্ধ বিদেশি মুদ্রা

 বৃহস্পতিবার (৮ জানুয়ারি  ডিএমপি মিডিয়া সেন্টারে   এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনা প্রসঙ্গে যাবতীয়  তথ্য তুলে ধরেন। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি দল । তল্লাশি চালানো হয় উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায়। পুলিশ জানিয়েছে উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চিনা নাগরিককে ৩০৫টি ফোনসহ গ্রেফতার করা হয়েছে।

অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা বলছেন,এই চক্রটি বিদেশ থেকে আলাদাভাবে পার্টস নিয়ে আসত বাংলাদেশে। তারপর ঢাকার একটি গোপন ল্যাবে সেগুলো নিখুঁতভাবে সংযোজন করে আসল আইফোন হিসেবে বিক্রি করত। আরও জানা গিয়েছে গত ১৮ মাস ধরে এই চক্রটি বিপুল পরিমাণ ভুয়া আইফোন দেশের বাজারে সরবরাহ করেছে। ঘটনার সঙ্গে কোনও বাংলাদেশির যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানয়েছে পুলিশ। কয়েকজনের নামও পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী চলছে তদন্ত।

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা