কেরলে ভিক্ষুকের মৃত্যুর পর উদ্ধার লক্ষাধিক টাকা, নিষিদ্ধ বিদেশি মুদ্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিক্ষুকের কাছ থেকে কি বা পাওয়া যেতে পারে সামান্য টাকা ও সারা জীবনের কিছু সঞ্চয়। কিন্তু কেরলে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাতে বাকরুদ্ধ পুলিশ থেকে সাধারণ মানুষ। কেরলের আলাপ্পুঝায় এক ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভিক্ষুকের। পুলিশ তার দেহ উদ্ধারের পর তার কাছে থেকে ৪.৫ লক্ষের বেশি নগদ টাকা উদ্ধার করেছে। সেই সঙ্গেই মৃত ভিক্ষুকের কাছ থেকে মিলেছে একটি কন্টেইনার । তা থেকেই উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ বিদেশি মুদ্রা।

জানা গিয়েছে মৃত ভিক্ষুক চারুম্মুত এবং আলাপ্পুঝার আশেপাশের এলাকার পরিচিত ব্যক্তি ছিলেন। সোমবার রাতে ভিক্ষুকটি দুর্ঘটনার শিকার হন এবং আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তিনি কারও সঙ্গে খুব বেশি কথা না বলে নিজেই হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতালের রেকর্ড অনুসারে, লোকটি তার নাম অনিল কিশোর। মঙ্গলবার সকালে, ওই ব্যক্তিকে একটি দোকানের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহের কাছে পাওয়া একটি কন্টেইনার খতিয়ে দেখার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ফিলিপ উম্মনের উপস্থিতিতে যখন কন্টেনারটি খোলা হয়। সেই কৌটোর ঢাকানা খুলতেই চমকে যান পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কন্টেইনারটি নগদ টাকায় ভরা ছিল এবং উদ্ধার করা মোট অর্থ ছিল ৪.৫ লক্ষ টাকারও বেশি। নগদের মধ্যে নিষিদ্ধ ২০০০ টাকার নোট এবং বিদেশী মুদ্রাও ছিল।

আরও পড়ুন: বেনজির ঘটনা, চলতি বছর রবিবার পেশ হবে বাজেট

পুলিশ জানিয়েছে যে নগদ টাকা প্লাস্টিকের টিনের ভেতরে রাখা ছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে  কিশোর নামের ওই ভিক্ষুক  প্রতিদিন ভিক্ষা করতেন, খাবারের খরচ চাইতেন।  কেউ কখনও  ধারণাই করতে পারেনি যে ভিক্ষা করে এই ব্যাক্তি এত টাকা সঞ্চয় করতে পারে।  ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য উম্মান বলেন, এই ঘটনায় সবাই হতবাক হয়ে গিয়েছেন। পুলিশ জানিয়েছে যদি ভিক্ষুকের পরিবারের কোনও সদস্য এই টাকার দাবিদার না হয় তাহলে এই টাকা আদালতের হাতে তুলে দেওয়া হবে ।

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের