চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যশোর-চুয়াডাঙ্গায় ৭.৮, শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলাদেশের ১৭ জেলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঠাণ্ডা কয় কাহারে হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশের বাসিন্দারা। যশোর ও চুয়াঙ্গায় রবিবার সকালে তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। দেশের ১৭ জেলার উপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। আর তার জেরে কার্যত স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠাণ্ডায় জবুথবু দেশ। সঙ্গে ঘন কুয়াশায় ফেরি ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। তার মধ্যেই দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরেই দেশে জাঁকিয়ে শীত পড়েছে। শনিবার সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে গিয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রার পারদ আরও নেমেছে। এদিন সকালে যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তাপমাত্রা। আটাই চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। এদিন সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দুপুর বারোটাতেও অধিকাংশ জেলাতে সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘলা রয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশা থাকায় রাস্তায় যেমন যানবাহন কম দেখা গিয়েছে তেমনই সাধারণ মানুষেরও দেখা পাওয়া যায়নি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি সাধারণ মানুষ। অনেককেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জামানো হয়েছে, আপাতত ঠাণ্ডা কমার কোনও সম্ভাবনা নেই। বরং দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বেড়ে যাওয়ায় তীব্র ঠাণ্ডা অনুভূত হবে। সেই সঙ্গে সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ