আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত কার্ফু বহাল, হিংসা ছড়ানোর দায়ে গ্রেফতার ২,৫০০

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠা বাংলাদেশ ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। মঙ্গলবার রাত থেকেই দেশের দুই প্রধান শহর ঢাকা ও চট্টগ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। যদিও ইন্টারনেটের গতি ধীর। পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত কার্ফু বহাল থাকার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস যাতে চালু রাখা যায় তার জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রকের জনসংযোগ আধিকারিক আবদুল্লাহ শিবলি সাদিক জানিয়েছেন, সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে।

গত মঙ্গলবার থেকেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী ঢাকা-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। পুলিশ ও ছাত্র লীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষে দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন ৭৯ জন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গত শুক্রবার রাত থেকে সারা দেশ জুড়ে কার্ফু জারির পাশাপাশি সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। ফলে গোটা বিশ্বের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ।

অন্যদিকে আন্দোলনের নামে অশান্তি ও হিংসা ছড়ানোয় দেশ জুড়েই বিশেষ গ্রেফতারি অভিযান শুরু করেছে পুলিশ-র‍্যাব। গত দু’দিনে আড়াই হাজারের বেশি ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই গ্রেফতার হয়েছেন ১,১১৭ জন। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার গোলাম ফারুক  সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার রাতে ৫১৬ জনকে এবং সোমবার রাতে ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ