ঘূণিঝড় মিধিলির আঘাত হানার আশঙ্কায় বাংলাদেশজুড়ে বন্ধ লঞ্চ চলাচল

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে এগিয়ে এসে পরিণত হবে ঘূর্ণিঝড় মিথিলি। এদিন সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি পায়রা ও মোংলা সমুদ্রবন্দর থেকে  এদিন সকাল ৬টার দিকে ৩৩০ কিলোমিটার দূরে ছিল। তবে আজই বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে জারি হয়েছে সতর্কতা । বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে , ঘূর্ণিঝড় ‘মিধিলি’ খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে যাবে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। তাই সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বর্তমানে ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছে লঞ্চ চলাচল। মৎস্যজীবীদের নৌকা নিয়ে মাছ ধরতে যেতে নিষিদ্ধ করা হয়েছে। একথায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের প্রশাসন। তবে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘মিধিলি’- র জন্য বাংলাদেশ জুড়ে জারি হয়েছে সতর্কতা।

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!