এই মুহূর্তে

ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭! আহত প্রায় ১৭০

আন্তর্জাতিক ডেস্ক : রাত পেরিয়ে দিন। কিন্তু মৃত্যু থামার নাম নেই। ঢাকার বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যায় ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আহতের সংখ্যা প্রায় ১৭০। বিভিন্ন হাসপাতালে আরও বেশ কেয়কজন ভর্তি রয়েছেন অনেকর অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যু এখানেই থামেনি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরেই বাংলাদেশে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। ঘটনার পরেই ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মৃত্যু বাড়তে পারে বলে জানানো হয়েছিল। সেই মতো মৃত্যু বেড়ে সোমবার দাঁড়িয়েছিল ২০ জনে। তারমধ্যে রয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, শিক্ষার্থী সহ শতাধিক মানুষ। মঙ্গলবার সেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭।

ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাহেদ কামাল সোমবার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাস্থল পরির্দশন করতে গিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছেন মৃতের কথা। সূত্রের খবর, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছুটির সময় মাঠের ওপরে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনা পাইলট ছাড়া আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই অনেককে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করার কাজ চলছিল। কয়েকজনকে উদ্ধার করে সম্মিলিতি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকেলের দিকে হাসপাতালের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানীর উত্তরায়  সোমবার (২১ জুলাই) দুপুর ১টার নাগাদ মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ভিড় জমিয়েছে। সেই ভিড়ের কারণে উদ্ধার কাজে দেরি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ