দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘শত্রুর শত্রু, আমার বন্ধু’ এমন নীতি নিয়েই এগোচ্ছে তারেক রহমানের সরকার। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির পরে এবার ভারত দুশমন তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে যাচ্ছেন খালেদা জিয়ার পুত্র। শুক্রবার (৫ জুন) ঢাকার এক হোটেলে তুর্কি বিদেশ মন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমানের সরকারের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং চিকিৎসা খাতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করবে।’

কট্টর ভারত বিদ্বেষী হিসেবেই পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। এমনকি অপারেশন সিঁদুর অভিযানের সময়ে পাকিস্তানকে পূর্ণ মদত জুগিয়েছিলেন। ভারতে হামলার ক্ষেত্রে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, ভারতের মাটিতে নাশকতা চালানো পাক জঙ্গিদেরও পূর্ণমাত্রায় ইন্ধন দিয়ে চলেছেন। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানাতেই ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করেছিল তুরস্ক। এমনকি বাংলাদেশে সামরিক অস্ত্র কারখানা খোলা নিয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল।

তারেক রহমান ক্ষমতায় আসার পরেই পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ভারত বিরোধী শিবির বা গোষ্ঠী তৈরির উদ্যোগ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এদিন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তুরস্কের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সূত্রের খবর, ওই বৈঠকেই পশ্চিমবঙ্গে সরকার বদলের পরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশ ব্যাকের বিষয়টিও আলোচনা হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির বিষয়টিও উত্থাপিত হয়। তুরস্কের বিদেশ মন্ত্রী আশ্বাস দেন, ‘ভারত যদি কখনও বাংলাদেশে হামলা চালায়, তাহলে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। যেমনটা পাকিস্তানের পাশে ছিল অপারেশন সিঁদুরের সময়ে।’

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী