ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে ফের এক স্মরণীয় রান তাড়ার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরিয়ে আনল পাকিস্তান। দীর্ঘ ২৪ বছর পর ওয়ানডে ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডে ভারতের পাশে জায়গা করে নিলেন বাবর আজমরা। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আর এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা নেন ফখর জামান। তাঁর দুরন্ত শতরানেই কঠিন লক্ষ্য  পার করে যায়  পাকিস্তান। 

শনিবার (৩১ অক্টোবর) লাহোরে আয়োজিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। ১২৮ বলে ১৩১ রান করেন তিনি। এটি ছিল তাঁর ওয়ানডে কেরিয়ারের প্রথম শতরান। পাশাপাশি পবন রত্নায়েকে ৬৫ বলে ৭৭ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেন। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ১৪ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। বাবর আজমও শূন্য রানে আউট হয়ে যান। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন ফখর জামান ও সাদ বেগ। দু’জনের জুটিতে আসে ১৪৯ রান। সাদ বেগ ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে, ব্যাট হাতে কার্যত ঝড় তোলেন ফখর। ৯৯ বলে ১২৭ রান করেন তিনি।   ফখর আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান। দলের রান তখন ৫ উইকেটে ২৩০। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৯৬ রান। সেই সময় দায়িত্ব কাঁধে তুলে নেন আরাফাত মিনহাস ও হাসান নওয়াজ। দু’জনের ৯৪ রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৩১ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আরাফাত। অন্যদিকে, ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন হাসান নওয়াজ। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ছক্কায় জয় নিশ্চিত করে পাকিস্তান। ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে নেয় তারা। 

আরও পড়ুন:  ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

এই জয়ের সঙ্গে সঙ্গেই ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসায় পাকিস্তান।  ২০০২ সালে  সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইংল্যান্ডের ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে যুবরাজ সিং ৬৯ এবং মহম্মদ কাইফ অপরাজিত ৮৭ রান করে ভারতকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন। এবার একই ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে সেই রেকর্ডের পুনরাবৃত্তি করল পাকিস্তান।  উল্লেখযোগ্য বিষয়, ২০০৮ সালের পর এই প্রথম ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের খেতাব জিতল পাকিস্তান। ফাইনালে দুরন্ত শতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ফখর জামান। আর পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা হয়েছেন আরাফাত মিনহাস।

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ! ধৃত ১, মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক