মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসকদের কর্মক্ষেত্রে উপস্থিত ও দায়িত্ব পালনের উপর নজরদাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। এবার থেকে ইন্টার্ন, হাউসস্টাফ এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি (PGT)-দের হাজিরা নথিভুক্ত হবে ফেস-বেসড বায়োমেট্রিক পদ্ধতিতে। শুধু হাসপাতালে কাজে যোগ দেওয়ার সময় নয়, ডিউটি শেষ করে বেরনোর সময়ও মুখের ছবি দিয়ে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। পাশাপাশি ছুটি নেওয়ার ক্ষেত্রেও মানতে হবে নির্দিষ্ট নিয়ম। সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে আগাম জানানো বাধ্যতামূলক করা হচ্ছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে শিয়ালদহের এনআরএস মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালে এই ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও একই নিয়ম কার্যকর করা হবে। রাজ্যস্তরের একটি বায়োমেট্রিক পোর্টালের মাধ্যমে এই হাজিরা ব্যবস্থা পরিচালিত হবে। অর্থাৎ, নির্ধারিত সময়ে হাসপাতালে প্রবেশের সময় (IN) এবং কাজ শেষে বেরনোর সময় (OUT) দু’বারই ফেস বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। নতুন ব্যবস্থায় ইন্টার্ন, হাউসস্টাফ এবং পিজিটি-দের উপস্থিতির উপর নিয়মিত নজর রাখবেন সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান (HoD) ও ইউনিট ইনচার্জরা। প্রত্যেকের জন্য আলাদা পরিচয়পত্র বা আইডি কার্ডও দেওয়া হবে। বায়োমেট্রিক ব্যবস্থায় নথিভুক্ত হাজিরার তথ্য খতিয়ে দেখে সংশ্লিষ্ট চিকিৎসকদের কর্মদিবসের হিসাব তৈরি করা হবে। পাশাপাশি তাঁদের কাজের বিবরণও সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

ছুটির ক্ষেত্রেও নিয়ম আরও নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য দফতর। কোনও বিশেষ বা এমারজেন্সি কারণে ছুটি প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জের মাধ্যমে বিভাগীয় প্রধানকে আগে থেকে জানাতে হবে। সেই সঙ্গে ছুটির কারণও স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। ইন্টার্নশিপের কাজ শেষ করার পর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোনও নির্দিষ্ট বিভাগে নির্ধারিত দায়িত্ব সম্পূর্ণ হওয়ার সাত দিনের মধ্যে ইউনিট ইনচার্জের মাধ্যমে বিভাগীয় প্রধানকে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেটে স্বাক্ষর করতে হবে।

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ! ধৃত ১, মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক