ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের মরশুমে ফুলকপি দিয়ে নানা ধরনের পদ তৈরি হয় বাঙালির হেঁশেলে। কখনও মাছের ঝোলে, কখনও তরকারিতে, আবার কখনও বড়া বা চপেও থাকে এই সবজির ব্যবহার। তবে ফুলকপি কাটার সময় বেশিরভাগ ক্ষেত্রেই ডাঁটার শক্ত অংশ ফেলে দেওয়া হয়। অথচ সামান্য কিছু উপকরণ আর কয়েকটি সহজ ধাপ মেনে এই ডাঁটা দিয়েই তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের মুচমুচে পকোড়া। বিকেলের চায়ের সঙ্গে কিংবা বাড়িতে অতিথি এলে চটজলদি এই পদ বানিয়ে ফেলতে পারেন। স্বাদে যেমন জমজমাট, তেমনই অপচয়ও কমবে।

উপকরণ

ফুলকপির ডাঁটা – ১ কাপ (কুচি করা)

বেসন – আধ কাপ

চালের গুঁড়ো – ২ টেবিল চামচ

পেঁয়াজ – ১টি (কুচি করা)

কাঁচালঙ্কা – ২টি (কুচি করা)

হলুদ গুঁড়ো – আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো – আধ চা চামচ

জিরে গুঁড়ো – আধ চা চামচ

ধনে গুঁড়ো – সামান্য

নুন – স্বাদমতো

তেল – ভাজার জন্য

আরও পড়ুনঃ হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

 প্রণালী

প্রথমে ফুলকপির ডাঁটা ভাল করে ধুয়ে শক্ত অংশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি পাত্রে জল গরম করে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে ডাঁটাগুলি ৪-৫ মিনিট সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, ডাঁটা যেন অতিরিক্ত নরম না হয়ে যায়। এরপর জল ঝরিয়ে ডাঁটাগুলি মিহি করে কুচিয়ে নিন। এবার একটি বড় পাত্রে বেসন ও চালের গুঁড়ো নিন। তাতে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে দিন। এরপর কুচিয়ে রাখা ফুলকপির ডাঁটা, পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে মাখুন। অল্প অল্প করে জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে নিন। তেল গরম হলে চামচের সাহায্যে অল্প অল্প মিশ্রণ তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজুন, যাতে পকোড়ার বাইরের অংশ সোনালি ও মুচমুচে হয়ে ওঠে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিন। ব্যস, তৈরি ফুলকপির ডাঁটার মুচমুচে পাকোড়া। গরম গরম টমেটো সস কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

জলন্ধরে মর্মান্তিক পথদুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান