বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার ছুটির দিনের ভোজে মুরগির মাংসের পদে যদি আনতে চান রাজকীয় ছোঁয়া, তা হলে জাফরানি চিকেন কোরমা হতে পারে আপনার পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে। মুঘলাই রান্নার ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে জাফরানের অপূর্ব সুগন্ধ, কাজুবাটার মসৃণতা এবং ক্রিমের ঘন গ্রেভিসব মিলিয়ে এই পদ হয়ে ওঠে অনন্য।

উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংস, পেঁয়াজবাটা ১/২ কাপ, ৪ টেবিল চামচ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, ১ টেবিল চামচ আদাবাটা, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ টেবিল চামচ কাজুবাটা, ১ চা চামচ পোস্ত, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, দুধ ১/২ কাপ, ২ টেবিল চামচ ঘি, ২টি কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ জাফরান ভেজানো দুধ, ১/২ চা চামচ জায়ফল গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি, সামান্য কেওড়াজল, প্রয়োজনমতো গোটা গরম মশলা, স্বাদমতো সাদা গোলমরিচ গুঁড়ো।  

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে ঘি গরম করে গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার একটি বাটিতে পেঁয়াজবাটা, বেরেস্তা, আদাবাটা, রসুনবাটা, কাজুবাটা, পোস্ত গুঁড়ো ও নুন একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কড়াইয়ে মুরগির মাংসের সঙ্গে দিয়ে ভালভাবে কষাতে থাকুন। তবে একসঙ্গে বেশি জল দেবেন না। কোরমার গ্রেভি ঘন রাখাই এই পদের বিশেষত্ব। মাংস সেদ্ধ হয়ে এলে এবং অতিরিক্ত জল শুকিয়ে গেলে ফ্রেশ ক্রিম ও দুধ মিশিয়ে দিন। এই পর্যায়ে কড়াই ঢেকে না রেখে আরও ৫ মিনিট রান্না করুন। এরপর গোটা কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার জায়ফল গুঁড়ো ও সাদা গোলমরিচ গুঁড়ো মেশান। স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিতে পারেন। এরপর জাফরান ভেজানো দুধ ঢেলে ভাল করে মিশিয়ে নিন। সবশেষে সামান্য কেওড়াজল ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। পাত্রটি ঢেকে কয়েক মিনিট রেখে দিন, যাতে মশলার সুগন্ধ মাংসের সঙ্গে ভালভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল সুস্বাদু জাফরানি চিকেন কোরমা।

মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২