শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের আমেজ চারিদিকে, আর এই মরশুম মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে-পুলির উৎসব! তবে এবার শীতের চেনা স্বাদ বদলে বানান ওড়িশার ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় মহাপ্রসাদ এবং ছাপান্ন ভোগের অন্যতম হল, ‘মাঠাপুলি’। বিউলির ডাল ও নারকেলের মেলবন্ধনে তৈরি, তেল ছাড়া ভাপানো এই পিঠেটি যেমন হালকা, তেমনই এর স্বাদ মুখে লেগে থাকার মতো। কুয়াশা ঘেরা শীতের সকালে বা অলস সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা মাথাপুলি আপনার পিঠের আড্ডায় এনে দেবে এক নতুন মাত্রা।

উপকরণ

১ কাপ বিউলির ডাল, ½ কাপ মুগ ডাল, ¾ কাপ কোড়ানো নারকেল, ¼ কাপ কুচানো নারকেল, ২ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ¼ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ চিনি,  ½ চা চামচ নুন ও ১.৫ টেবিল চামচ ঘি।

পদ্ধতি

ভিজিয়ে রাখা বিউলির ডাল সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিন। এবার ডাল বাটাটিকে একটি বড় পাত্রে নিয়ে হাত দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। ফেটানো বিউলির ডালের মধ্যে কোড়ানো ও কুচানো নারকেল, চিনি, নুন, ঘি, আদা, গোলমরিচ গুঁড়ো এবং এলাচ গুঁড়ো একসাথে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। একটি বেকিং বা ভাপানোর পাত্রে ভাল করে ঘি মাখিয়ে নিন। এবার মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। স্টিমারে বা জলের হাঁড়ির ওপর পাত্রটি বসিয়ে মাঝারি আঁচে ৪০ মিনিট ভাপিয়ে নিন। একটি টুথপিক বা কাঠি পিঠার মাঝখানে ঢুকিয়ে দেখে নিন, সেটি পরিষ্কার বেরোলে বুঝবেন পিঠে তৈরি। নামিয়ে ৫ মিনিট ঠান্ডা হতে দিন। এরপর পাত্র থেকে বের করে চারকোণা টুকরো করে কেটে হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রায় পরিবেশন করুন।

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

বাড়িতেই বানান জাফরানি চিকেন কোরমা! জমে যাবে দুপুরের ভোজ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

মাংস নয়, আলুতেই মাতবে ভোজ! বাড়িতেই বানান সুস্বাদু আলুর রেজালা

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক