‘৭১-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না’, মোল্লা ইউনূসকে হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। মুক্তিযোদ্ধাদের হঠিয়ে বিচার বিভাগ ‌আর পুলিশ-প্রশাসনে রাজাকারদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা নিয়েই এবার সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সরাসরি মোল্লা ইউনূস ও তার পাকিস্তানপন্থী উপদেষ্টাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তার পরিণতি ভাল হবে না।’

এদিন রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিএনপির তরফে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ওই আলোচনা সভায় ভাষণ দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই এখন একাত্তরকে একটু পিছনে রাখার চেষ্টা করছেন। এটা ইতিহাস বিকৃতির আরেক প্রচেষ্টা। এভাবে তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে রাখতে চাইছেন।’ একাত্তরের মুক্তিযুদ্ধ না হলে যে এখনও পাকিস্তানের গোলামি করতে হত, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হত না, সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের মূল ইতিহাস- এই স্বাধীন বাংলাদেশ আর ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কেউ যেন খাটো না করে। ইতিহাস বিকৃতি যেন না ঘটে। গত ১৫ বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ঠিক তেমনি এখন যাতে ইতিহাস বিকৃত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

পাকিস্তানি গুপ্তচর সংস্থার দৌলতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও মাহফুজ আলমকে খোঁচা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে মনে করছেন যে, হাসিনা পালিয়ে গিয়েছেন আর তাতেই কাজ শেষ হয়ে গিয়েছে। অনেকে বলেন- আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বলছি, সেই গণতন্ত্র কথার কথা নয়। এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কীভাবে কথা বলব, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলব, আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলব সেই বিষয়গুলো আমাদের গণতন্ত্রের ভেতর দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে এই নয় যে, আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুণ্ডু ছেদ করো। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে আমি সেটাকে রক্ষা করবো, এটাই হচ্ছে গণতন্ত্র।’

 

১০ রাজ্যে আজ রাজ্যসভা নির্বাচন, ক্রস ভোটিংয়ের আশঙ্কায় চাপে ঝাড়খণ্ড

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র