জুম্মা নামাজের পরেই ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুম্মার নামাজ শেষ হতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ২টা ৫২ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। আকস্মিক এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বহুতল ভবন ও ঘরবাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।  বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩৫ কিলোমিটার গভীরে কম্পনটির কেন্দ্র হওয়ায় এর তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। 

এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার এবং বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের বিভিন্ন অঞ্চল। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দুই দফা কম্পনের পর শুক্রবারের এই তুলনামূলক বড় মাত্রার ভূমিকম্প জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় এ ধরনের কম্পন অস্বাভাবিক নয়, তবে সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি।নিয়মিত মহড়া, নিরাপদ ভবন নির্মাণ এবং জরুরি নির্দেশনা জানা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। 

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক