ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, প্রভাব মায়ানমারের একাধিক এলাকাতেও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। মঙ্গলবার ভোরে চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, রাত ১২ টা ৫৫ মিনিটে রিখটার স্কেলে ৪.৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

শাহনাজ সুলতানা জানিয়েছেন, আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মিংগিনে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানীয়দের মতে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। চট্টগ্রামের অনেক বাসিন্দা কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন, যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।  ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের একই ঘটনা ঘটল।  ২১ নভেম্বরের ভূমিকম্প বাংলাদেশের বেশিরভাগ অংশকে কাঁপিয়ে দিয়েছিল এবং সাম্প্রতিক দশকগুলির মধ্যে এটি সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলির মধ্যে একটি ছিল। ভয়াবহতা এটটাই ছিল যে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল। পরে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প দেশব্যাপী উদ্বেগ বৃদ্ধি করে।

আরও পড়ুন: বোমা হামলার হুমকি, মুম্বইয়ে জরুরি অবতরণ কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমানের

অন্যদিকে প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। মায়ানমার ভূমিকম্প প্রবল অঞ্চল। ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্য অবস্থিত মায়ানমার তাই সেখানে প্রায়শই কম্পন অনুভূত হয়। চলতি বছরে মার্চ মাসে ৭.৭ মাত্রায় কম্পন হয়েছিল মায়ানমারে। ক্ষয়ক্ষতিও হয় অনেক। তবে বিশ্বজুড়ে ভূমিকম্পের প্রবণতা যেভাবে বাড়ছে তাতে উদ্বেগে রয়েছেন ভূ-বিজ্ঞানীরা।

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

গবাদি পশুর খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, সিসিটিভি ক্যামেরার ধরা পড়ল কুকীর্তি

সুকান্ত-রাহুলকে মাথায় রেখে কলকাতা-হাওড়া পুরসভার ভোট কমিটি গড়ল বিজেপি

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই সাফাই দিলেন নায়িকা

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস