রোহিঙ্গাদের ভোটার হওয়া আটকাতে কঠোর নজরদারি নির্বাচন কমিশনের

মঙ্গলবার থেকেই দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মানবিক কারণে আশ্রয় দিলেও রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারেন তার জন্য বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে যারা ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত তাদের চোখ-কান খোলা রেখে কাজ করতে বলেছেন তিনি।

মঙ্গলবার থেকেই দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। কর্মসূচির সূচনা করে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক কারণে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তারা যেহেতু অন্য দেশের নাগরিক তাই যাতে বাংলাদেশের ভোটার তালিকায় নাম না তুলতে পারে, তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ভোটার হওয়া আটকাতে চট্টগ্রাম অঞ্চলের ৩২টি বিশেষ এলাকার জন্য বিশেষ কমিটির মাধ্যমে ভোটার হতে চেয়ে জমা পড়া আবেদনপত্র ঝাড়াই যাচাই-বাছাই করা হবে। এছাড়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক সম্বলিত ডাটাবেসও ব্যবহার করা হবে।’

দেশের পরবর্তী নির্বাচন সব পক্ষের কাছে গ্রহণয়োগ্য করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানতে চাওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কাউকে ভোটে অংশগ্রহণ করানো কমিশনের কাজ নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই কমিশনের মূল দায়িত্ব।’ কমিশনের কাছে যে পরিমাণ ইভিএম রয়েছে তাতে জাতীয় সংসদের ৩০০ আসনে ভোট করানো সম্ভব নয় বলেও জানান তিনি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় সংসদের সব আসনের ভোটে ইভিএম ব্যবহার করা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ