বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের অধিকাংশ রাজনৈতিক দল না চাইলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে (Parliamentary election) ইভিএম (Electronic Voting Machine) ব্যবহার করার সিদ্ধান্তে অনড় থাকল নির্বাচন কমিশন) (Election commission)। মঙ্গলবার কমিশনের (Election commission) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫০টি আসনে ইভিএমে (Electronic Voting Machine) ভোট নেওয়া হবে। বাকি ১৫০টি আসনে ব্যালটে ভোটগ্রহণ করা হবে। ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার জন্য নতুন করে ইভিএম (Electronic Voting Machine) কিনতে হবে নির্বাচন কমিশন (Election commission)।

গত কয়েক বছর ধরেই ইভিএমে ভোট নেওয়ার বিরোধিতা করে চলেছে বিএনপি সহ বিরোধী দলগুলি। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করা হয়েছিল। ওই বৈঠকে খালেদা জিয়ার বিএনপি (BNP), জাতীয় পার্টি (JP) সহ মোট ২৪টি দলের পক্ষ থেকে ইভিএম ব্যবহারের বিরোধিতা করা হয়। যদিও শাসকদল আওয়ামী লীগ (Awami League) সহ ১১টি দলের পক্ষ থেকে ইভিএমে ভোট নেওয়ার দাবি জানানো হয়।

দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সরব হওয়ায় সিঁদূরে মেঘ দেখেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। ইভিএমে ভোট নিলে বিরোধী দলগুলি নির্বাচন বয়কটের পথে হাঁটতে পারে এমন আশঙ্কা রয়েছে তাঁদের। তাই মধ্যপন্থা হিসেবে জাতীয় সংসদের অর্ধেক আসনে ব্যালটে এবং অর্ধেক আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এদিন বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ (Ashok Devnath) সাংবাদিকদের জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে ইসির হাতে যে ইভিএম রয়েছে তাতে ৭০ থেকে ৭৫টি আসনে ভোট করানো সম্ভব। যদি ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করতে হয় তাহলে নতুন করে মেশিন কেনার প্রয়োজন হতে পারে।

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল