দ্বিতীয় স্ত্রীর অবৈধ সম্পর্ক নিয়ে বিস্ফোরক শাকিব, জবাব কী দিলেন বুবলী?

তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের খবরের শিরোনামে বাংলাদেশী কিং এবং রাজার ছোট রানী। বুঝতেই পারছেন কারা এই প্রতিবেদনের আলোচ্য বিষয়! আসলে ঢাকাই ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর পেশাগত থেকে ব্যক্তিগত কোনটাই আড়ালে নেই। সবটাই লোকচর্চার মুখে। সিনেমা ছাড়াও কখনও শাকিব খান-বুবলী আবার কখনও শাকিব খান-অপু বিশ্বাসের নানা ইস্যুতে নাজেহাল মিডিয়া। গতবছর ফেসবুকে প্রেগনেন্সির ছবি দিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছিলেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এরপর বিতর্ক উঠতেই তিনি ঘোষণা করেন যে, শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ২০১৮ সালে। তাঁদের একটি সন্তান রয়েছে, যার জন্ম হয় ২০২১ সালে। এই ঘটনাটি অস্বীকারও করেননি শাকিব। তবে এই ঘটনার দিন কয়েক পরে শাকিব আচমকাই বলেন যে, বুবলীর সঙ্গে আর তাঁর অনস্ক্রিন বা অফস্ক্রীন, কোনও সম্পর্কই নেই। আবার এই বছরের শুরুতেই অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের আবারও সম্পর্ক জোড়া লাগছে এমন একটা জল্পনা চলছিল। কিন্তু কোনটাই ধোপে টেকেনি। এর রেশ কাটতে না কাটতে গতকাল থেকে আবারও একটি নতুন ইস্যু তৈরি হল শাকিব-বুবলীকে ঘিরে। বুবলীকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে ঘরোয়া উত্তাপ উস্কে দিলেন শাকিব। গত মাসে একটি চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন উঠে। যা জানান তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কলরেকর্ডও ফাঁস হয়। সেখানেও মুখ্য বিষয়বস্তু হয় তাপস-বুবলীর প্রেম। সে সময় ভারতে ছিলেন শাকিব। কাজের ব্যস্ততার মাঝেও এসব ঘটনা তাঁর কান এড়িয়ে যায়নি। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফেরার সপ্তাহ খানেক পরেই এ নিয়ে তিনি প্রথম টিভি চ্যানেলে মুখ খুললেন।

বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, শাকিব জানালেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব। মুন্নী ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না। আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই। তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন! আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। যেটুকু জীবন আমি নষ্ট করেছি। আমার মূর্খতা আর ভুলের কারণে আমার পরিবার অসম্মানিত হয়েছে, ফ্যানসরা অস্মানিত হয়েছে।’

না এই ঘটনায় চুপ করে থাকেননি বুবলী। শাকিবের এসব কথা বুবলী শুনেছেন। ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে শাকিবের নাম উল্লেখ না করে লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’ ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট