নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে বাবা-ছেলে সহ পাঁচ জনকে পিষে দিল ট্রাক

ভয়াবহ দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক ও খালাসি।

Share:

নিজস্ব প্রতিনিধি, যশোর: সাত সকালেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খাবারের হোটেলে ঢুকে পড়ে পাঁচজনকে পিষে দিল একটি পণ্যবাহী লরি। নিহত পাঁচ জনের  মধ্যে বাবা-ছেলেও রয়েছে। প্রাতঃরাশ সারতেই হোটেলে গিয়েছিল দুজন। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুরের বেগারিতলা বাজারে। ভয়াবহ দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক ও খালাসি। পুলিশ অবশ্য ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে।

মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, ‘এদিন সকাল আটটা নাগাদ যশোর থেকে কেশবপুরে যাওয়ার পথে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলা বাজারের কাছে রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলে সহ পাঁচজনের মৃত্যু হয়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। মৃতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল পাঠান।’

এদিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ জনের মধ্যে বাবা ছেলেও রয়েছে। সকালে সাত বছরের ছেলে তাওশিদ হোসেনকে নিয়ে হোটেলে প্রাতঃরাশ সারতে এসেছিলেন মনিরামপুরের বাসিন্দা হাবিবুর রহমান। কিন্তু অলক্ষ্যে যে যমদূত ওঁত পেতে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি। নিমিষে চোখের সামনে পাঁচ-পাঁচটি প্রাণ ঝরতে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন হোটেল মালিক আবু তালেব খাঁ। ঘটনার বণর্না দিতে গিয়ে তিনি বলেন, ‘হঠাৎ একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দ করতে করতে রাস্তার পাশে কয়েকটা দোকানে ধাক্কা মারার পরে হোটেলে ঢুকে পড়ে। প্রাণ ভয়ে দৌরে হোটেলের পিছনের দিকে পালিয়ে যাই। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।’

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী