দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ববিদ্যালয়ের মধ্যেই হিন্দু পড়ুয়াকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার জুলাই যোদ্ধা রিয়াদ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্ববিদ্যালয় চত্বরেই এক হিন্দু ছাত্রকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসাবে পরিচিত  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে পেশ করা হলে বিচারক ১ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর আদেশ দেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরেই দেশ জুড়ে তোলাবাজি আর মব তৈরিতে নেমে পড়েন স্বঘোষিত জুলাই যোদ্ধারা। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর মূর্তি ও ভাস্কর্যও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছ থেকে মিথ্যা মামলায় ফঅঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে কোটি কোটি টাকা আদায় করারও অভিযোগ ওঠে। গত বছরের ২৬ জুলাই রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী তথা প্রাক্তন সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে ৫০ লক্ষ টাকা তোলা আদায়ের সময়ে হাতেনাতে পাকড়াও করা হয় জুলাই যোদ্ধা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে। ইউনূস সরকারের নির্দেশে পরে ছাড়া পান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই সময় সেখানে হাজির হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে বিষয়টি নিয়ে কথা বলার সময়ে রিয়াদের নির্দেশে জামায়াতে জঙ্গিরা নির্জন সরদার বাঁধন নামে এক হিন্দু পড়ুয়ার উপরে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয়। পরে নিজের কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের উপরে প্রাণঘাতী হামলা চালান রিয়াদ। গুরুতর জখম হন নির্জন। ওই সময় অন্যান্য পড়ুয়া ও শিক্ষকরা প্রতিবাদ জানানোর পাশাপাশি পুলিশকে খবর দেন। আটকে রাখেন রিয়াদ ও তার সঙ্গী সন্ত্রাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেফতার করে গুলশান থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ