এই দেশ আপনাদেরও, বাংলাদেশে হিন্দুদের অভয়দান হাসিনার

এই দেশে আপনাদেরও সমানাধিকার রয়েছে। এভাবেই বাংলাদেশে হিন্দুদের অভয়বাণী দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : এই দেশে আপনাদেরও সমানাধিকার রয়েছে। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এভাবেই বাংলাদেশে হিন্দুদের অভয়বাণী দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি কাঁটাতারের ওপারে সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। মন্দির ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে হাসিনার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সে দেশের রাজনৈতিক মহল।

ঢাকার ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে হিন্দুদের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই যে যে ধর্মেই বিশ্বাস রাখুন না কেন, সবার এদেশে সমানাধিকার রয়েছে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে আমার যতটা অধিকার রয়েছে, আপনারও ততটা অধিকার রয়েছে।’ সরকারি সংবাদ সংস্থাকে উদ্বৃতি করে বাংলাদেশের এক সংবাদ সংস্থা একথা জানিয়েছে। শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছাও জানান। উল্লেখ্য, বাংলাদেশে জন্মাষ্টমী অন্যতম বড় ধর্মীয় উৎসব হিন্দুদের। সেদেশের সংখ্যালঘুদের মন থেকে ভয় দূর করতে এই দিনটিকেই বেছে নিলেন হাসিনা।

এদিন তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে হীনমন্যতায় ভুগবেন না। নিজেদের উপর আস্থা রাখুন। আত্মবিশ্বাস নিয়ে চলুন। তাহলেই দেখবেন যারা ধর্মে ধর্মে বিভেদ ঘটাতে চায়, তাঁরা হালে পানি পাবে না।’ তাঁর আবেদন, আমাদের মধ্যে সেই বিশ্বাস ও ঐক্য বজায় রাখতে হবে। আমি আপনাদের সবার কাছ থেকে এটা চাই।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের