রবিবার সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিচার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের ‘কসাই’ ও গণধর্ষক আলবদর কম্যান্ডার এটিএম আজহারুলের মুক্তি নিয়ে দেশজুড়ে ওঠা সমালোচনা ও নিন্দার ঝড় সামাল দিতে সস্তার নাটক মঞ্চস্থ করার পথে হাঁটছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আগামিকাল রবিবার (১ জুন) বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হবে।। সরকার যে প্রতিহিংসাপরায়ণ নয় এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থার নির্দেশে পরিচালিত নয়, দেশবাসীকে তা বোঝাতে রবিবারের বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ‘বাংলাদেশ টেলিভিশন’-কে (বিটিভি) দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ অগস্ট পাকিস্তানপন্থী ছাত্রদের সশস্ত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালান তাঁর মন্ত্রিসভার সিংহভাগ সাংসদ, দলের শীর্ষ নেতারা। গত ৯ মাসে দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে পাঁচ শতাধিক খুন-গুমের মামলা রুজু হয়েছে। শুধু শেখ হাসিনাই নন, তাঁর মন্ত্রিসভার সদস্য, সাংসদ, পুলিশ আধকারিক, কিংবদন্তি ক্রিকেটার, রূপালী পর্দার অভিনেতা-অভিনেত্রী সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের বিরুদ্ধেও খুন-গুমের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে শেখ হাসিনা-সহ তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চেয়ে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের তরফে ভারত সরকারের কাছেও চিঠি দেওয়া হয়েছে। যদিও ওই চিঠির জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি ভারতের বিদেশ মন্ত্রক।

গত বছরের জুলাই-অগস্টে ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১২ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। গণহত্যার পিছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গিয়েছে। সেই অডিওর ফরেনসিক বিশ্লেষণসহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।আগামিকাল রবিবার (১ জুন) চার্জশিট পেশ করা হবে।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা