‘ও মুসলিম তাই চারটে বিয়ে করতেই পারে, তাতে অন্যদের সমস্যা কীসের’, শাকিবের পাশে খলনায়ক ডিপজল

শাকিবকে নিয়ে যা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করা উচিত। সে আরও বিয়ে করতে পারে তাতে অন্যদের সমস্যা কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সর্বদা বিতর্কের কেন্দ্রে থাকেন সুপারস্টার শাকিব খান। পেশাগত থেকে ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই তিনি বিতর্কিত নায়ক। কিছুদিন আগে পর্যন্তও একটি প্রযোজকের বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে তাঁকে নিয়ে নানা জলঘোলা চলছিল। এবার আবারও আঁচ পড়লো তাঁর ব্যক্তিগত জীবনে। গতবছরই প্রকাশ্যে এসেছে শাকিব খান এবং অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে তাঁর বিবাহিত সম্পর্কের কথা। তাঁদের একটি সন্তানও রয়েছে। একথা বুবলী প্রথম প্রকাশ্যে আনলেও অস্বীকার করেননি শাকিব। আমেরিকায় গিয়ে তাঁদের বিয়ে হয়। তবে একইসঙ্গে কেউই থাকেন না। শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে তাঁর। সেই ঘরেও শাকিবের সন্তান রয়েছে।

এর মাঝেই কিছুদিন আগে একটি সাংবাদিক সাক্ষাৎকারে শাকিব বলেন, তিনি আর বুবলীর সঙ্গে কোনও ছবি করবেন না, অনস্ক্রীন-অফস্ক্রীন কোনও ক্ষেত্রেই তাঁদের সম্পর্ক থাকবেন না। এরপর থেকে আবারও বিতর্ক শুরু হয় শাকিব খানকে ঘিরে। যদিও বুবলির স্পষ্ট বক্তব্য তাদের এখনও ডিভোর্স হয়নি। শাকিব কে সে মাঝে মাঝে চিনতে পারেনা। তবে শাকিবের এই বিস্ফোরক মন্তব্যের প্রসঙ্গে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বলেন তিনি কিছুই জানেন না। তবে এই বিষয়ে আর কোনও মুখ খোলেন নি শাকিব খান।এই বিষয়ে তার কোন মত নেই। এবার শাকিবের সমর্থনে এগিয়ে এলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাঁর দাবি, শাকিব খানকে সৃষ্টির নেপথ্যে আছেন তিনি। ডিপজলের ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে নায়ক শাকিবের ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটে। শুধু তাই নয়, ডিপজল আরও জানান অনেক কষ্ট করে শাকিব সাফল্য অর্জন করেছেন। তাই 

শাকিবের পাশে আছেন তিনি। তাঁর কথায়, “শাকিবকে নিয়ে যা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করা উচিত। সে আরও বিয়ে করতে পারে তাতে অন্যদের সমস্যা কোথায়? আর মুসলিম হিসাবে চারটে বিয়ে তো করাই যায়। অন্য পেশায় যাঁরা আছেন তাঁরাও একাধিক বিয়ে করেন। সেটা তো প্রকাশ্যে আসে না।” তিনি বলেন, “বিয়ে করে স্ত্রীদের খরচ দেওয়ার যথেষ্ট সামর্থ্য আছে নায়কের। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করাই উচিত।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…