তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ফের মোল্লা ইউনূসের জামানার পুনরাবৃত্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসনামলেও বাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত রয়েছে। এবার এক সন্ন্যাসীকে খুন করে গাছ ঝুলিয়ে দেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ফের মোল্লা ইউনূসের জামানার পুনরাবৃত্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসনামলেও বাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত রয়েছে। এবার এক সন্ন্যাসীকে খুন করে গাছ ঝুলিয়ে দেওয়া হল। ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কক্সবাজারে। জানা গিয়েছে, গত তিন দিন আগে কক্সবাজারে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নয়ন দাস (৩৫) নামক একজন সন্ন্যাসী। অবশেষে গতকাল তথা বুধবার (২২ এপ্রিল) দুপুরে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা থেকে সন্ন্যাসীর মরদেহ উদ্ধার হয়। তাঁকে একটি গাছে ঝুলতে দেখা যায়। নয়ন দাস ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপ জেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামের বাসিন্দা গোপাল দাসের ছেলে।

তিনি খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। জানা যায়, গত ১৯ এপ্রিল থেকে তিনি নিখোঁজ। ওইদিন রাত ৯ টার দিকে তাঁকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁকে তিনি আর বাড়িতে ফেরেন নি। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ২০ এপ্রিল তাঁর পরিবারের সদস্যরা কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনদিন নিখোঁজ থাকার পরে বুধবার দুপুরে মন্দিরসংলগ্ন পাশের পাহাড়ি এলাকার একটি গাছে তাঁকে মৃত অবস্থায় ঝুলতে দেখা যায়। তাঁর গলায় চাদর পেঁচানো ছিল। স্থানীয়রা তাঁকে ওই অবস্থায় দেখা মাত্রই পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নয়নের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শেখ হাসিনা সরকারর পতনের পর দেশে অন্তর্বর্তী শাসনের চেয়ারে বসেন নোবেলজয়ী মোল্লা ইউনূস। তাঁর দেড় বছরের শাসনকালে বাংলাদেশে বহু হিন্দুর নিধন হয়েছে। এরপর গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন বিএনপি নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। পতন হয়েছে মোল্লা ইউনূসের জামানা। কিন্তু তারেকের যুগেও বাংলাদেশের হিন্দুদের হত্যা হচ্ছে, সন্ন্যাসীর মৃত্যুই সেটাই প্রমাণ করল। ইতিমধ্যেই সন্ন্যাসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের বড় কর্মকর্তা।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের