‘চাঁদাবাজির’ অপবাদে বাংলাদেশের রাজবাড়িতে হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি: ‘রাজাকার’ তথা পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দু নিধন যজ্ঞ থামার কোনও নামগন্ধ নেই। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস খুনের ঘটনার রেশ মিইয়ে যাওয়ার আগে বাংলাদেশে ফের ইসলামি জঙ্গিদের বর্বরতার শিকার হল এক হিন্দু যুবক। নিহতের নাম অমৃত মণ্ডল। তাঁর বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়। গতকাল বুধবার গভীর রাতে  হোসেনডাঙ্গা পুরাতন বাজারের কাছে চাঁদাবাজির অপবাদ দিয়ে অমৃতকে পিটিয়ে মারা হয়। ইসলামি জঙ্গিদের পাশে দাঁড়িয়ে ওই বর্বর হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়েছেন পাংশা মডেল থানার ওসি তথা জামায়াতে ইসলামীর সদস্য শেখ মঈনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা হিযবুত তাহরীর জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর পরেই হোসেনডাঙ্গা সহ পাংশা উপজেলায় হিন্দুদের বাড়িতে গিয়ে দেশ ছাড়ার হুমকি দিচ্ছিল জামায়াতে ইসলামির সদস্যরা। ওই নিদানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন হোসেনডাঙ্গার বাসিন্দা অক্ষয় মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল। তিনি হিন্দুদের নির্ভয়ে বসবাস করার কথা বলেছিলেন। পাংশা থানায় গিয়ে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন। কিন্তু থানার ওসি শেখ মইনুল ইসলাম কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে হুমকি দেন-চাঁদাবাজির মামলায় অমৃতকে গ্রেফতার করে জেলে পুরে দেবেন।

গতকাল বুধবার রাত এগারোটা নাগাদ হোসেনডাঙ্গার পুরাতন বাহার থেকে বাড়ি ফেরার সময়ে অমৃতের পথ রোধ করেন বেশ কয়েকজন ইসলামি জঙ্গি। তাদের নেতৃত্বে ছিলেন জামায়াতের নেতা এ এস এম রহমতউল্লাহ। চাঁদাবাজির অভিযোগ তুলে নৃশংসভাবে মারধর শুরু করে।  প্রাণে বাঁচতে নানা আকুতি-মিনতি করতে থাকেন অমৃত। কিন্তু তাতেও নিস্তার দেয়নি ইসলামি জঙ্গিরা। নৃশংস মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতের। এমনকি তাঁর সহযোগী সেলিমকেও বেধড়ক মারধর করা হয়। তবে মুসলিম বলে তাকে রেহাই দেওয়া হয়। রাস্তায় বেশ কয়েক ঘন্টা পড়ে ছিল অমৃতের নিথর দেহ। বৃহস্পতিবার সকালে গিয়ে পুলিশ অমৃতের মরদেহ উদ্ধার করে মযনাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের