‘ওঁর বাবা থাকলে এত কষ্ট হত না’, ছেলের প্রথম জন্মদিনে কত খরচ করলেন পরীমণি?

অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন তিনি। রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না। রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটু একটু করে টাকা জমিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গতকাল গিয়েছে বাংলাদেশের সুপারস্টার নায়িকা পরীমণির ছেলের ১ বছর জন্মদিন। নাড়ি কাটা ধনের এই দিনটার জন্যে কতদিন ধরে অপেক্ষায় ছিলেন অভিনেত্রী, সঙ্গে প্রস্তুতি চালিয়েছেন দীর্ঘদিন। কীভাবে দিনটাকে সেলিব্রেশন করবেন তিনি তা নিয়েও চলেছে দীর্ঘদিন পর্যালোচনা। যার ছোট ছোট ঝলক সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি হরদম। ছেলে রাজ্যকে পেয়ে জীবন পরিপূর্ণ হয়ে হয়েছে তাঁর, প্রতি মুহূর্তে তার প্রমাণ করছেন অভিনেত্রী। এদিকে ছেলের বাবার কোনও দেখা নেই। নায়িকার পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে থাকেন না অভিনেত্রী অনেকদিন হল, একাই গড়ে পিঠে মানুষ করছেন রাজ্যকে। অভিনেত্রীর দাবি, রাজ নাকি তাঁদের একেবারেই খোঁজখবর রাখেন না। বন্ধুদের সঙ্গে ফূর্তিতেই ব্যস্ত সে, তাই কোনভাবেই রাজের সঙ্গে তাঁর সম্পর্ক আর জোড়া লাগছে না। ২০২২ সালের ১০ অগস্ট পরীর কোলে জন্মগ্রহণ করে ছোট্ট রাজ্য। কিছুদিন আগে রাজ্যের নাম বদল নিয়েও একটি জল্পনা-কল্পনা চলছিল, কিন্ত অভিনেত্রী নিজেই জানান রাজ্যের নাম আইনত পরিবর্তন করেননি তিনি। মাঝে মাঝে পদ্ম, পূণ্য নামে আদর করে ডাকেন তিনি। তবে গতকাল রাজ্যের জন্মদিনের তেমন কোনও ঝলক অভিনেত্রী নিজে না প্রকাশ করলেও চারপাশ থেকে নানারকম ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সুপার ভাইরাল হয়েছে।

শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন বলে কথা, তাই স্বাভাবিকভাবেই আয়োজনের কোনো কমতি রাখেননি তিনি, ঢাকার এক পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে রাজ্যের জন্মদিন উদ্‌যাপন করছেন অভিনেত্রী। এদিন রাজ্যকে ভালোবাসা জানাতে ঢাকাই সিনেমার একাধিক তারকা হাজির ছিলেন, পাশাপাশি পরীমনির আত্মীয়স্বজনও ছিলেন। তবে ছেলের জন্মদিনে কত খরচ করেছেন তিনি, সেটাই এখন নজরে সবার। বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি।

পাশাপাশি এও জানালেন, ‘অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন তিনি। রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না। রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটু একটু করে টাকা জমিয়েছি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’ যাই হোক, প্রত্যাশা অনুযায়ী, ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল আজকে কোথাও দেখা যায়নি। গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে পরীমণির বাড়ি ছেড়ে চলে গিয়েছেন রাজ। তার কিছুদিন পরেই রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়, তখনই পরীমণি জানান, রাজ তাঁর সঙ্গে থাকেন না অনেকদিন।

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি