জামিনে মুক্তি পেলেও মৌলবাদীদের বাধায় স্কুলে ফিরতে পারলেন না হৃদয় মণ্ডল

হৃদয় মণ্ডলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্ম অবমাননার মিথ্যা মামলায় ১৯ দিন জেলে কাটানোর পরে অবশেষে জামিন পেয়েছেন বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। যদিও নিজের স্কুলে ফিরতে পারেননি তিনি। স্কুলের প্রধান শিক্ষক তথা জামায়েত ইসলামির স্থানীয় সংগঠক  আলাউদ্দিন আহমেদ হুঙ্কার ছুঁড়েছেন, ‘ধর্ম অবমাননায় অভিযুক্ত হৃদয় মণ্ডলকে কিছুতেই স্কুলে ঢুকতে দেওয়া হবে না।’ প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন স্কুল পরিচালন সমিতির একাংশ। ফলে কবে থেকে শিক্ষকতায় ফিরতে পারবেন তা নিয়ে নতুন করে অনিশ্চিয়তায় ভুগছেন জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক।

রবিবার দুপুরেই ১৯ দিন জেল কাটার পরে মুক্তি পেয়েছেন মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার বিদ্যালয়ের জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। গত তিন সপ্তাহ ধরে তাঁর মুক্তির দাবিতে গর্জে উঠেছিল গোটা দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। যদিও জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পরে মুন্সিগঞ্জে ফিরতে পারেননি। পুলিশ আধিকারিকরা আপাতত তাঁকে নিরাপত্তার কারণে কিছুদিন ঢাকায় থাকার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক যাতে ফের স্কুলে ফিরতে না পারেন, তার জন্য নতুন করে চক্রান্ত শুরু করেছেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ ও তাঁর স্যাঙাতরা।

অন্যদিকে, টানা তিন সপ্তাহ বাদে জনপ্রিয় বিজ্ঞান শিক্ষককে নিয়ে ঘুম ভাঙল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের শীর্ষ আধিকারিকদের। হৃদয় মণ্ডলের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথা সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে তার সত্যতা খতিয়ে দেখতে মুন্সিগঞ্জের হরগঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হাই তালুকদারকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি