ডিভোর্স দেওয়ায় রাগে হাসপাতালে স্ত্রীকে কোপাল স্বামীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীয়ের সঙ্গে ডিভোর্স মেনে নিতে পারেননি স্বামী। তাই স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করল অভিযুক্ত। স্ত্রী পেশায় নার্স। হাসপাতালে কর্মরত অবস্থায় তাঁর ওপর হামলা চালায় অভিযুক্ত। আক্রান্ত সুলতানা জাহান ডলিকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। জানা গিয়েছে শুক্রবার সকাল বেলা চাট মুহুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ছিলেন সুলতানা। সেখানেই তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেন তার প্রাক্তন স্বামী আমিরুল ইসলাম। ঘটনার পর পালিয়ে যায় সে।

আক্রান্ত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে সুলতানাকে। অভিযুক্ত আমিরুল এখন পলাতক। সূত্রের খবর অভিযুক্ত একটি বাহিনীতে কর্মরত। তিন বছর ধরে দুজনের মধ্যে সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে নিজেদের মধ্যে নানা মতবিরোধ চলতে থাকে। এরপর দুজনের মধ্যে ছাড়াছাড়ি ও হয়ে যায়। নিজেদের ভুল বুঝতে পেরে নতুন করে আবার সংসার শুরু করেন। দুই মাস আগে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে যোগ দেন। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ৩ জানুয়ারি ফের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

বিচ্ছেদের পর থেকেই অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিতে থাকে সুলতান আগে। পাশাপাশি প্রাক্তন স্ত্রীয়ের ব্যক্তিগত ছবি পাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সম্মান নষ্টের চেষ্টা করে বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ জানালে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে আমিরুল। শুক্রবার সকালে নাইট ডিউটির পর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুলতানা। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলা পেট ও হাতে কোপ মারে অভিযুক্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আসছে Motorola Signature 27 

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

৬ নাকি ৭ নভেম্বর, কবে পালিত হবে ধনতেরাস? জানুন শুভ মুহূর্ত!

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে