স্ত্রীকে খুন করে পুলিশ ডেকে নিজেই ধরা দিল ‘খুনি’ স্বামী

রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজের স্ত্রীকে ঠাণ্ডা মাথায় খুন করে বাড়িতে পুলিশকে ডেকে এনে নিজেই ধরা দিল ‘খুনি’ স্বামী। রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। কী কারণে স্ত্রীকে নৃশংসভাবে খুন করা হলো, তা ‘খুনি’ স্বামীকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘চাঁপাইনবাবগঞ্জ পুরসভার গুলবাগ নতুনপাড়ায় বাসিন্দা সাইফুল ইসলামের বাড়িতে মাত্র তিন আগে স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকতে শুরু করেন এক বাড়িতে মহম্মদ শাহিন। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির মালিকের ঘরে গিয়ে হন্তদন্ত হয়ে তিনি বলেন, ‘একটা অঘটন ঘটিয়েছি। পুলিশকে খবর দিন।’ বাড়িওয়ালা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ পৌঁছে দেখে বিছানার উপরে শাহিনের স্ত্রী শামীমা খাতুনের নিথর দেহ পড়ে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘খুনি’ স্বামী জানায়, ‘দাম্পত্য কলহের জেরেই ওড়না পেঁচিয়ে স্ত্রী শামীমাকে খুন করেছে।’ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি শাহিনকে গ্রেফতার করা হয়।

ধৃত শাহিনের ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেনাবাহিনীতে চাকরি করতেন শাহিন। সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। লুকিয়ে বিয়ে করায় ২০২০ সালে চাকরি থেকে বরখাস্ত হন। তার পরে স্ত্রী শামীমাকে নিয়ে নওগাঁয় ডেরা বেঁধেছিলেন। বেকার থাকায় ছেলের সংসারের খরচ জোগাতেন শাহিনের বাবা। গত কয়েকদিন আগেই নওগাঁ থেকে পাততাড়ি গুটিয়ে চাঁপাইনবাবগঞ্জের গুলবাগের নতুন পাড়ায় ভাড়াবাড়িতে নতুন আস্তানা গড়েছিলেন দাদা। আর্থিক টানাটানির কারণে ইদানিং স্ত্রী শামীমার সঙ্গে শাহিনের নিত্য ঝগড়া হতো। পরিবারের সঙ্গে অনেকবার বিষয়টি মিটমাট করার চেষ্টা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?