নীলফামারিতে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, পুজোমণ্ডপে আক্রমণ রুখতে বাংলাদেশে নামল র‍্যাব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোর দিন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন হিন্দু মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা বাড়ছে। এবার নীলফামারিতে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে অতর্কিতে হানা দিয়ে ওই প্রতিমা ভাঙচুর করা হয়। মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপে হামলা ঠেকাতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকেই দেশজুড়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) মোতায়েন করা হয়েছে।

আসন্ন দুর্গাপুজোয় দেশের ২৯টি জেলায় পুজোমণ্ডপে হামলা চলতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিল ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকি জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গড়া সংগঠন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফেও দেশের সাত শতাধিক পুজোমণ্ডপে হামলার আশঙ্কা ব্যক্ত করে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছিল। যদিও মোল্লা মুহাম্মদ ইউনূসের অপকর্মের দোসর কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে ‘ছোট ও বিচ্ছিন্ন’ ঘটনা বলে আখ্যা দিয়েছ।

আর তাতেই উ‍ৎসাহিত হয়ে একের পর এক জেলায় হিন্দু মন্দির ও মণ্ডপে হামলা শুরু করেছে মুসলিম মৌলবাদীরা। মূলত জামায়াত ইসলামী-ইসলামী শাসতন্ত্র আন্দোলন সহ একাধিক মুসলিম দলের উস্কানিতেই ওই হামলা চলছে। গত কয়েকদিন কুষ্টিয়া, পঞ্চগড়, গাইবান্ধা সহ একাধিক জেলায় মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে নীলফামারির নাম। জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের ডারারপারের কালীমন্দিরে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ পুজো দিতে হাজির হয়েছিলেন স্থানীয হিন্দু মহিলারা। সেই সময় এরফান আলী নামে এক যুবককে মূর্তিগুলি ভাঙতে দেখে চিৎকার করেন। ওই চি‍ৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে হামলাকারী যুবককে আটক করে। যেভাবে একের পর এক মন্দিরে হামলা শুরু হয়েছে তাতে কোনও ঝঁকি না নিয়ে শুক্রবার থেকেই পুজোমণ্ডপ পাহারায় র‍্যাবকে নামানো হয়েছে।। র‍্যাবের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ‘দুর্গাপুজো উপলক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গোয়েন্দা নজরদারি ও টহল বাড়িয়েছে। ঢাকায় র‌্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এলাকায় র‌্যাব মোতায়েন থাকবে।’

 

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি পাঁশকুড়ার যশোড়া কালীবাজারের মণ্ডপ

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়