Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ষড়যন্ত্র হলে প্রতিবাদ করবই, আমেরিকাকে কড়া বার্তা শেখ হাসিনার

রবিবার এক অনুষ্ঠানে মার্কিন ষড়যন্ত্র নিয়ে সরব হয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০০৭ সালের ওয়ান ইলেভেনের পরে বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনাকে চিরতরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তৎকালীন মার্কিন বিদেশ মন্ত্রী হিলারি ক্লিনটন। যদিও সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। ফের একবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে বঙ্গবন্ধু কন্যাকে উৎখাতে কোমর কষে আসরে নেমেছে জো বাইডেন প্রশাসন। গত কয়েকদিন ধরে শেখ হাসিনাকে কীভাবে উখাত করা যায় তা নিয়ে বিএনপি সহ ভারত বিরোধী দল এবং কট্টর ইসলামি সংগঠনগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায়-দফায় বৈঠক করে চলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দারা এ বিষয়ে উচ্চ পর্যায়ে শীর্ষ নেতৃত্বের কাছে এক রিপোর্টও দিয়েছেন।

ওই রিপোর্টের পরেই রবিবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামের সময়ে পাকিস্তানি সেনাদের খুন ও ধর্ষণে ইন্ধন জোগানো আমেরিকার চোখ রাঙানি যে তিনি মেনে নেবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূতের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ‘আমাদের জন্য এতটুকু কেউ কিছু করলে আমরা সেটা স্বীকার করি। আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা তার প্রতিবাদও করতে জানি।’ একাত্তরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তা উল্লেখ করে এদিন বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত, রাশিয়া, যুগোশ্লোভিয়া সহ একাধিক দেশ আমাদের সাহায্য করেছিল, পাশে দাঁড়িয়েছিল।আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমেরিকা তখন পাকিস্তানকে সহযোগিতা করেছিল। লক্ষ লক্ষ মানুষের খুন ও ধর্ষণের বিরুদ্ধে টুঁ শব্দ করেনি।’

অন্যদিকে, শিষ্টাচার ভেঙে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে দেশ থেকে বহিষ্কারের দাবি ক্রমশই জোরালো হয়ে উঠছে। ইতিমধ্যেই বিশিষ্ট নাগরিকরা মার্কিন রাষ্ট্রদূতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন। শাসকদল আওয়ামী লীগের একাধিক প্রবীণ নেতাও দলনেত্রী শেখ হাসিনাকে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছেন।

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র