বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রামের উপর ভরসা রাখল বাঙালি। আর তাই বাংলার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখলের পথে গেরুয়া শিবির। তেমনই ট্রেন্ড সকাল থেকে মিলেছে। সুতরাং বিজেপির নেতা–কর্মীরা এখন উল্লাসে মেতে উঠেছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত ফলাফল আসেনি। তবে ট্রেন্ড বলছে বিজেপি সরকার গড়ছে। এই ফলাফল অনেকেই ভাবতে পারেননি। কিন্তু ব্যাটল গ্রাউন্ডে এগিয়ে বিজেপিই। এই আবহে একটাই প্রশ্ন উঠছে, বিজেপির মুখ্যমন্ত্রী হবেন কে?‌ এই নিয়ে এখন বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হবে।

এদিকে নানা নাম ভেসে আসছে। কারণ এখানে নির্বাচনী জনসভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি জিতলে বাংলায় বাঙালি মুখ্যমন্ত্রীই হবে। আর এই ব্যাপক ফলাফল করার পর তা নিয়ে যে চর্চা হবেই সেটা বলাই বাহুল্য। কেউ বলছেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন। আবার কেউ বলছেন মিঠুন চক্রবর্তী হবে মুখ্যমন্ত্রী। আবার সঞ্জীব সান্যাল নামটিও চর্চিত হচ্ছে। তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারে বলে অনেকেই বলছেন দলের অন্দরে। আর এই নিয়ে কার ভবিষ্যদ্বাণী মিলবে সেটা এখনও বোঝা যাচ্ছে না।

অন্যদিকে এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই নিয়ে খুব ধীরে চলো নীতি নিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ যে প্রতিশ্রুতি বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটা রাখতে হবে। তাই মুখ্যমন্ত্রী কে হবে সেটা এখন দেখার বিষয়। তবে এখন সবাই মেতে উঠেছেন আনন্দে। সরকারিভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করতেই হবে সকলকে। ইতিমধ্যেই নবান্ন–সহ রাজ্যের সব সরকারি বাসভবন কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

এছাড়া সকলের এই নিয়ে কৌতূহল চরমে উঠেছে। রাজপথ গেরুয়া আবিরে ভরে গিয়েছে। দেদার লাড্ডু বিক্রি হচ্ছে। জয় শ্রীরাম স্লোগানে সরগরম হয়ে উঠেছে মহানগরী। এখন থেকে রাজ্য সরকারে বিজেপি। সুতরাং তাঁরা দায়িত্বশীল শাসকের ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। আর তার জন্যই এখনও শীর্ষ নেতৃত্ব থেকে কোনও নাম ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই নামটি ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?