বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্টে জয়ী ভারত

বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাত বছর আগের পুনরাবৃত্তি হল না। সাত বছর আগে শূন্য হাতে বাংলাদেশ থেকে ফিরতে হয়েছিল মহেন্দ্রি সিং ধোনির বাহিনীকে। আর সাত বছর বাদে ওয়ান ডে সিরিজ হারলেও টেস্ট সিরিজ (India-Bangladesh 2nd Test) জিতে ফিরছে টিম ইন্ডিয়া। সৌজন্যে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। রবিবার দুজনের হার না মানা লড়াইয়ের ফলে টাইগারদের হারিয়ে উইকেটে দ্বিতীয় টেস্ট জিতল সফরকারী দল।

শনিবার তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল চার উইকেটে ৪৫। জেতার জন্য প্রয়োজন ছিল ১০০ রান। রবিবার সকালে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের আক্রমণের পথে হাঁটতে শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জয়দেব উনাদকট ও অক্ষর পটেল। কিন্তু দ্বিতীয় ওভারে আঘাত হানেন সাকিব আল হাসান। লেগ বিফোর উইকেট করেন উনাদকটকে। ১৩ রান করে সাজঘরে ফেরেন ভারতের নৈশ প্রহরী। প্রথম ইনিংসে টাইগারদের বিরুদ্ধে লড়াই চালানো ঋষভ পন্থকে (৯ রান) ফিরিয়ে দেন মেহেদি হাসান। খানিকবাদে অক্ষর পটেলকে ক্লিন বোল্ড করে সফরকারী দলকে হারের মুখে ঠেলে দেন। ৭৪ রানে সাত উইকেট হারায় ভারত।

এর পরে জুটি বেঁধে দলের পরাজয় রোখার চেষ্টা চালান শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশি বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন দুই অভিজ্ঞ ব্যাটার। বহু চেষ্টা করেও ওই জুটি ভাঙতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত অনায়াসে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন দুজনে। রবিচন্দ্রন অশ্বিন ৬২ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শ্রেয়াস আইয়ার ৪৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?