দিল্লি-ঢাকার দুরত্বের মধ্যেই তারেক রহমানের সঙ্গে সাক্ষা‍ৎ ভারতের রাষ্ট্রদূতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে ফাটল আরও তীব্র হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকার করেছে দেশের ক্রিকেট বোর্ড। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুল্লামখুল্লা জেহাদ ঘোষণা করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার-সহ পাকিস্তান প্রেমী দলগুলি। বাংলাদেশ জুড়ে যখন ভারত বিরোধিতা চরমে ঠিক তখনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ঢাকায় নিযুক্ত দিল্লির দূর প্রণয় ভার্মা। যদিও দু’পক্ষের তরফে ওই সাক্ষা‍ৎকার নিয়ে মুখ খোলা হয়নি। তবে কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, খালেদা পুত্রের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষা‍ৎ নিছকই সৌজন্যমূলক নয়।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। বেশ খানিকক্ষণ দুজনে একান্তে কথা বলেন। ওই বৈঠক চলাকালীন উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তারেক ও ভারতীয় দূতের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে পাকিস্তানি রাষ্ট্রদূতের সাক্ষাতের ২৪ ঘন্টার মধ্যে তারেকের কাছে ভারতের রাষ্ট্রদূতের ছুটে যাওয়া যথেষ্ট তা‍ৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শেখ হাসিনা জমানায় বাংলাদেশে ভারত বিরোধিতার সূত্রপাত ঘটেছিল প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। তাঁর নির্দেশে ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করেছিল বিএনপি। এমনকি ঢাকায় প্রকাশ্য রাজপথে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে দিল্লি। গত ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির থাকতে তড়িঘড়ি ঢাকায় উড়ে এসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারেকের সঙ্গে দেখা করে তাঁকে সান্ত্বনা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ব্যক্তিগত শোকবার্তা তুলে দিয়েছিলেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট