হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি চেয়ে ইন্টারপোলকে চিঠি ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তাঁর মন্ত্রিসভার পলাতক সদস্যদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে রেড নোটিশ জারি করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যেই ওই রেড নোটিশ ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। বিশ্বের প্রতিটি দেশে যাতে ওই রেড নোটিশ জারি করা হয়, তার জন্যও ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। মূলত শেখ হাসিনাকে যাতে ভারত সরকার প্রত্যর্পণে বাধ্য হয়, তার জন্য এমন পথে হাঁটা হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ঢাকা ছেড়ে পালিয়ে তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। বঙ্গবন্ধু কন্যার পাশাপাশি তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য, আওয়ামী লীগের সাংসদ-নেতা, হাসিনা ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আমলা ও পুলিশ আধিকারিকরাও দেশ ছেড়ে পালিয়ে যান। যদিও শেখ হাসিনা ছাড়া বাকিদের অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনও তথ্য সরকারের শীর্ষ মহলের কাছে নেই।

ইতিমধ্যেই জুলাই-অগস্টের গণহত্যার জন্য দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী সহ একাধিক জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৮ নভেম্বর অভিযুক্তদের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। অর্থা‍ৎ বঙ্গবন্ধু কন্যা-সহ পলাতক অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য হাতে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে। সূত্রের খবর, ১৮ নভেম্বর পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ফেরার হিসাবে ঘোষণার আর্জি জানানো হবে। যদিও তার আগেই পলাতক হিসাবে চিহ্নিত করে হাসিনা-সহ তাঁর সঙ্গীদের বিরুদ্ধে রেড নোটিস জারি করার জন্য ইন্টারপোলকে চিঠি দিয়েছে ইউনূস সরকার। তবে ইন্টারপোল রেড নোটিশ জারি করলেও আদৌ পলাতকদের দেশে ফেরানো সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দিহান পুলিশের শীর্ষ কর্তারা।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?