যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া শহরের প্রবেশদ্বার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল জজ বাংলো মোড়ে আজ থেকে চালু হল অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। বুধবার আনুষ্ঠানিকভাবে এই স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন পুরুলিয়া জেলার বিদায়ী পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি।

পুরুলিয়া-রাঁচি সড়ক এবং পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের সংযোগস্থলে অবস্থিত জজ বাংলো মোড় শহরের অন্যতম ব্যস্ত মোড় হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন এই পথ দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের পক্ষ থেকে ওই মোড়ে ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি জানানো হচ্ছিল। অবশেষে আজ ট্রাফিক পুলিশের উদ্যোগে সেখানে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হয়ে গেল। এর ফলে যান চলাচল আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হবে বলে মনে করছে প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি জানান। ইতিমধ্যেই শহরের রাঘবপুর মোড়ে এই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। এবার জজ বাংলো মোড়েও সেই পরিষেবা শুরু হল। আগামী দিনে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও ধাপে ধাপে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল বসানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

তিনি আরও জানান, শুধুমাত্র পুরুলিয়া শহর নয়, গোটা জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যানজটও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিক্ষক এই রাস্তার নিত্য যাতায়াতকারী দীপক মাহান্তি বলেন। রাঁচি রোডের জজ বাংলো মোড় যা পুরুলিয়া শহর ঢোকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মোড়ে দীর্ঘদিন ধরে ট্রাফিক সিগন্যালের প্রয়োজন ছিল। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অনেকটাই সুবিধা হবে। তবে সাধারণ রাস্তায় চলাচলের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার