আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবল দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই ৭০ থেকে ৮০ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বইবে, দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলার ওপর দিয়ে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। আলিপুর আবহাওয়া দফতর (Alipue Weather Office)থেকে জানানো হয়েছে এই সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হবে। তাই বজ্রপাত শুরু হলে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

একইসঙ্গে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাকেও সতর্ক করা হয়েছে। ওই দুই জেলায় ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি তীব্র বজ্রপাত এবং বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ওই দুই জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে অস্বাভাবিক গরম বেড়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গলদঘর্ম পরিস্থিতি দক্ষিণবঙ্গবাসীর। এর মধ্যেই প্রবল দুর্যোগের বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।

দেশের অন্যান্য অংশে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বঙ্গে বর্ষার আগমন এখনো ঘটেনি। কিন্তু বর্তমানে একাধিক অক্ষরেখা পার্শ্ববর্তী রাজ্য গুলির ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু রাজ্যে সক্রিয়ভাবে প্রবেশ করছে। আর দরুন ঝড়- ঝঞ্ঝার প্রবণতা বেড়েছে।এদিকে বিকেল চারটে বেজে যাওয়ার পর বুধবার কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। শুরু হয়েছে ঝড়ো হাওয়া। চারদিকে অন্ধকার নেমে এসেছে।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা