আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল সূত্রে খবর, ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, যে বহুতলে আগুন লেগেছে সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতর রয়েছে। একই ভবনে একাধিক সরকারি অফিসের পাশাপাশি রাজ্যের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গির খানের দফতরও রয়েছে বলে সূত্রের খবর। স্থানীয়দের দাবি, বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ ভবনের চারতলা থেকে প্রথম ধোঁয়া ও আগুন দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভবনের উপরের তলাগুলিতেও পৌঁছে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভবনের কাচ ভেঙে ফেলতে হয় দমকলকর্মীদের। বিভিন্ন জায়গা থেকে চাঙড় ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

 সূত্রের খবর, ভবনের সাত তলায় এক ব্যক্তি আটকে পড়েছিলেন, তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আরও কেউ ভিতরে আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। সাধারণত সকাল সাড়ে দশটার মধ্যে সরকারি দফতরের কর্মীরা অফিসে পৌঁছন। তবে অগ্নিকাণ্ডের জেরে বর্তমানে কাউকেই ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।  আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তদন্ত শুরু করবে দমকল ও প্রশাসন।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের