সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা ইসলামি জঙ্গিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এমনিতেই ইউনূস সরকার প্রাক্তন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এবার সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  আওয়ামী লীগ নেতার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে ইসলামি জঙ্গিরা।   সেই সঙ্গেই জেলা সদরে এক সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা ছোঁড়ার ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, শনিবার রাত ২টার দিকে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার দক্ষিণপাড়ার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।  অন্যদিকে  রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রল বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া অভিযোগ করে বলেছেন, “আমাকে হত্যার উদ্দেশ্যেই গভীর রাতে বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক মামলার কারণে আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্যরা দ্রুত ঘর থেকে বের হওয়ায় তারা প্রাণে বেঁচে গেছে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গিয়েছে।”

আরও পড়ুন: ‘‌জইশের কয়েক হাজার আত্মঘাতী বোমারু আছে’‌, মাসুদ আজহারের নয়া অডিওতে হুমকির বার্তা

অন্যদিকে, বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বলেছেন আগুন লাগার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা রবিবার দুপুর পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা  নেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন। সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না বলেছেন, “রাতে তিনটি মোটসাইকেলে ছয়জন এসে আমার বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। দ্রুত আগুন নেভানোর কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম  বলেছেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হচ্ছে। দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪