‘‌জইশের কয়েক হাজার আত্মঘাতী বোমারু আছে’‌, মাসুদ আজহারের নয়া অডিওতে হুমকির বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ–ই–মহম্মদের প্রধান মাসুদ আজহারের একটি অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। এই অডিও বার্তায় মাসুদ আজহার দাবি করেছে যে, তার সংগঠনে হাজার হাজার আত্মঘাতী বোমারু রয়েছে। আর যারা যে কোনও সময় আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ, ইরান, ভেনেজুয়েলায় যখন অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তখন এই অডিও বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এদিকে মাসুদের ওই অডিও বার্তাতে ‘‌শহিদ’‌ শব্দের উল্লেখ করে মাসুদ আজহার বলেছে যে, তার সন্ত্রাসবাদীরা কোনও পার্থিব আরাম বা কোনও ব্যক্তিগত সুবিধা চায় না। আর যদি তারা সংগঠনে উপস্থিত সন্ত্রাসবাদীদের মোট সংখ্যা প্রকাশ করে তাহলে সারা বিশ্বের মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হবে। এই অডিও বার্তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, জইশ–ই–মহম্মদের প্রচুর সংখ্যক প্রশিক্ষিত সন্ত্রাসবাদী রয়েছে। যদিও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসবাদী সংগঠনগুলি যখন চাপের মধ্যে থাকে তখন প্রায়ই এই ধরনের অডিও বার্তা প্রকাশ করা হয়। সত্যিই কি তাই?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে সম্প্রতি অপারেশন সিঁদুর করে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি জৈশ ঘাঁটি গুঁড়িয়ে দেয়। জইশের বিরুদ্ধে অভিযান চালিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের কয়েক ডজন সদস্যকে নিকেশ করার পর এই বার্তাটি প্রকাশ্যে এসেছে। সুতরাং বিষয়টি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, এটি মাসুদ আজহারের মানসিক অবস্থা এবং আতঙ্কের লক্ষণ। যদিও এই অডিও প্রকাশের আনুষ্ঠানিক তারিখ নিশ্চিত করা হয়নি। তবে এটি জইশ–ই–মহম্মদের সঙ্গে সম্পর্কিত বলে জানা যাচ্ছে। এটা মনে রাখা দরকার যে, ২০১৯ সাল থেকে মাসুদ আজহারকে জনসমক্ষে দেখা যায়নি। একই বছর বাহাওয়ালপুরে তার গোপন ডেরায় বোমা বিস্ফোরণের পর থেকে মাসুদ আত্মগোপনে আছে।

এছাড়া তার পর থেকে মাসুদের নামে অডিও এবং লিখিত বার্তা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হতে থাকে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, এই ধরনের অডিও বার্তাগুলির মূল উদ্দেশ্য হল ভয়ের পরিবেশ তৈরি করা এবং সংগঠনের শক্তি প্রদর্শন করা। যাতে সংগঠনের সমর্থক এবং কর্মীদের মনোবল চাঙ্গা থাকে। যদিও এই অডিও বার্তাকে অনেকে হালকাভাবে দেখতেও নারাজ। তাহলে কি আবার বড় কোনও নাশকতার ছক?‌ মাসুদ এই বার্তা কাদের উদ্দেশে দিয়েছে?‌ উঠছে প্রশ্ন। শীতের মধ্যে সীমান্তে পেরিয়ে অনুপ্রবেশ করে নাশকতা করতে পারে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন বলেও অনেকের ধারণা।

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন