ফাঁসির সাজা শুনে হাসিতে ফেটে পড়েছিলেন, হাসিনার হয়ে লড়ার দায়িত্ব পেলেন সেই আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পরেই আদালত চত্বরে উল্লাসে মেতে উঠেছিলেন। এমনকি মিষ্টিও বিলি করেছিলেন। এবার সেই জামায়াতে ইসলামীর সদস্য আমির হোসেনকেই বঙ্গবন্ধু কন্যা তথা দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসাবে নিয়োগ করল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। আর ওই নিয়োগ নিয়েই প্রশ্ন উঠেছে। দেশের আইনজীবীরা মনে করছেন, আমির হোসেনের মতো কট্টর মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ বিরোধীকে শেখ হাসিনার  আইনজীবী হিসাবে নিয়োগ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচারকে ফের প্রহসনে পরিণত করতে চাইছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার।

সম্প্রতি শেখ হাসিনার হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জেডআই খান পান্না। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সমাজমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে মামলা না লড়ার কথা ঘোষণা করে তিনি লিখেছেন, ‘যে আদালতের উপরে প্রাক্তন প্রধানমন্ত্রীর আস্থা নেই, সেই আদালতে কিভাবে আমি ওনার হয়ে লড়ব।’ তবে শেখ হাসিনার হয়ে না লড়লেও প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হয়ে মামলা লড়বেন বলে জানিয়েছিলেন। ।

জুলাইয়ে গণহত্যা সংক্রান্ত মামলায় শেখ হাসিনা কোনও আইনজীবী নিয়োগ না দেওয়ায় ইউনূস সরকারের তরফ থেকে জামায়াতে ইসলামী নেতা আমির হোসেনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়। যদিও তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে কোনও যুক্তিই তুলে ধরেননি। অধিকাংশ শুনানিতেই গরহাজির ছিলেন। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনালের তরফ থেকে জুলাইয়ে গণহত্যার দায়ে তিন মামলার রায় ঘোষণা করা হয়। দুই মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ও একটি মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। ওই দিন রায় ঘোষণার পরে জামায়াতপন্থী সরকারি আইনজীবীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন হাসিনার আইনজীবী আমির হোসেন। সেই ছবি বিভিন্ন সংবাদ ও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের প্রধান তথা জামায়াতে ইসলামী নেতা গোলাম মর্তুজা মজুমদার জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী হিসাবে লড়বেন আমির হোসেন। ওই কথা শুনে চমকে যান আদালতে হাজির অন্যান্য আইনজীবীরা।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা