সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে ভক্তদের আবারও তাক লাগালেন এই গুণী অভিনেত্রী। এই ছবিগুলিতে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট একেবারে ভিন্ন ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ জয়া আহসান, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তিনি মুলত ঢালিউডের অভিনেত্রী হলেও বছরের বেশির ভাগ সময়ে কলকাতাতেই থাকেন। ইতিমধ্যেই বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি বলিউডেও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি বেঁধে ডেবিউ করেছেন তিনি। যাকে বলে বাংলার একবারে পোক্ত অভিনেত্রী জয়া আহসান। তবে শুধু অভিনয় নয়, মাঝে মধ্যে রূপ দিয়েও ভক্তদের ঘায়েল করে থাকেন তিনি। বয়স প্রায় ৪৫ ছুঁই ছুঁই, তাতে কী, তাঁর সৌন্দর্য, ফিটনেস সবটাই বয়স কুড়ির তরুণীদের হার মানানোর জন্যে যথেষ্ঠ। এবার সোশ্যাল মিডিয়ায় নতুন অবতারে ধরা দিলেন নায়িকা। যা দেখে একেবারে বোল্ড-আউট হয়ে গিয়েছেন নেটিজেনরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে ভক্তদের আবারও তাক লাগালেন এই গুণী অভিনেত্রী। এই ছবিগুলিতে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট একেবারে ভিন্ন ছিল। অভিনেত্রীর পরনে ছিল, ক্রিস্টাল পাথরের কাজ করা লাল রঙের ব্লাউজ, বোঝাই যাচ্ছে বেনারসি স্টাইলের ব্লাউজ এটি। যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স প্যান্ট। ফ্যাশন একেবারে নয়া দিগন্তে প্রবেশ করলেন তিনি। যা কিনা একেবারে ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ। অভিনেত্রীর এই লুকে হুঁশ হারালেন সকলে। সঙ্গে ছিল তাঁর কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা। দারুণ আভিজাত্যপূর্ণ লুক তাঁর। হাতে পরেছিলেন পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে তাঁর এই পুরো লুকের সবচাইতে বেশি আকর্ষণীয় জিনিস ছিল, তাঁর হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।

সেই আপেল নিয়েই নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। লাস্যময়ী হয়ে উঠেছেন তিনি। কখনও আপেল হাতে ধরে, কখনও মাথায় ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন তিনি। একেবারে যৌন আবেগময়ী ইঙ্গিত তাঁর।এই ছবিগুলি পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, ‘আপেল হও না।’ জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্ত-অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নায়িকাকে। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে আবার মজা করে লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়, জ্বলে গেল।’ বোঝাই যাচ্ছে অভিনেত্রী এভারগ্রীন।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার