করাচি–ঢাকা বিমানে লস্কর-জয়েশের যৌথ টিম ঢোকার সন্দেহ, কড়া নজরদারিতে গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করাচি–ঢাকা সরাসরি বিমান পরিষেবা শুরু হতেই নতুন করে নিরাপত্তা উদ্বেগ মাথাচাড়া দিয়েছে।ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, এই রুটে চালু হওয়ার পরপরই পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা ও জয়েশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত একাধিক হ্যান্ডলার ও অপারেটর বাংলাদেশে প্রবেশ করেছে। ৩১ জানুয়ারি ভোরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর সময় অন্তত ২৮ জন যাত্রীকে সন্দেহের তালিকায় চিহ্নিত করা হয়।

গোয়েন্দাদের মতে, ওই যাত্রীদের মধ্যে চারজন প্রশিক্ষিত ‘স্নাইপার’ রয়েছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা শাহ মুকামিল ও কালাম নূরের নাম বিশেষভাবে উঠে এসেছে। আইএসআইয়ের প্রত্যক্ষ মদতেই লস্কর ও জয়েশের যৌথ দল বাংলাদেশে এসে বড়সড় নাশকতার ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে ভারতের পূর্ব সীমান্তজুড়ে নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা সতর্কবার্তায় জানানো হয়েছে, সমুদ্রপথে পশ্চিম উপকূল দিয়ে অনুপ্রবেশের চেষ্টাও হতে পারে। জানা যাচ্ছে, লস্করের রাজনৈতিক শাখা পাকিস্তান মারকাজি মুসলিম লিগ গত এক মাস ধরে স্কুবা ডাইভার ও পেশাদার সাঁতারুদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। করাচি, কেটি বন্দর ও কোরাঙ্গি এলাকায় উত্তাল সমুদ্রে নৌচালনা ও গোপন অভিযান সংক্রান্ত প্রশিক্ষণ চলছে, যার তত্ত্বাবধানে রয়েছেন পিএমএমএলের  ডেপুটি জেনারেল সেক্রেটারি হারিশ দার।

আরও জানা গেছে, বাংলাদেশে পৌঁছে ওই জঙ্গি দল ভারতবিরধী সংগঠনগুলির সঙ্গে বৈঠক শুরু করেছে। দলের মধ্যে রয়েছে লস্কর কমান্ডার আনোয়ার সাজ্জাদ, জয়েশ হ্যান্ডলার রসুল মহম্মদ ও নবি মোহতাজের মতো পরিচিত নাম। বিস্ময়ের বিষয়, পাকিস্তানের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাকি এদের ‘ডিপ্লোম্যাটিক ট্যাগ’ দিয়ে বিশেষ সুবিধা দিয়েছে। পাশাপাশি, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজাকার হিসেবে চিহ্নিত ও পাকিস্তানে পালিয়ে থাকা কয়েকজনও একই ফ্লাইটে দীর্ঘ বছর পর বাংলাদেশে ফিরেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি