হাসিনার পতনের পিছনে মাস্টারমাইন্ড খালেদা পুত্র তারেক, দাবি বিএনপি নেতার

Share:

নিজস্ব প্রতনিধি, ঢাকা: বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে শেখ হাসিনাকে উচ্ছেদের মূল ষড়যন্ত্রকারী কে? গত পাঁচ মাস ধরে এই প্রশ্নের উত্তর খোঁজা চলছে। গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস দাবি করেছিলেন, জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেত মাহফুজ আলমই হচ্ছেন বঙ্গবন্ধু কন্যাকে হঠানোর মূল উদ্যোক্তা। কিন্তু শনিবার (১৮ জানুয়ারি)  ইউনূসের দবি খারিজ করে দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের দাবি, ‘শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক-ব্যাক বাংলাদেশ।’ আর দেশের অন্যতম প্রধান রাজনেতিক দলের এমন দাবি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

তবে বাংলাদেশ সেনা ও গোয়েন্দা সংস্থাগুলির তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের মূল মাস্টারমাইন্ড পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর ওই ষড়যন্ত্রের অন্যতম চক্রী ছিলেন লন্ডনে আস্তানা গেড়ে বসা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। গত বছর দুয়েক ধরেই লন্ডনে বসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করার পরিকল্পনা সাজিয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। আর তাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ সাংসদ রূপা হক ও সংযুক্ত আরব আমিরশাহির বিএনপি প্রধান জাকির হোসেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত জামায়েতপন্থী তিন আধিকারিক ওই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন। গত বছর জেড্ডা এবং চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনে আইএসআইয়ের দুই আধিকারিক তথা প্রাক্তন পাক সেনা কর্তা জাভেদ মেহেদি এবং শাহিদ মেহেমুদ মহম্মদ শরিফের সঙ্গে বৈঠক করেন তারেক। ওই বৈঠকে হাজির ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে শুরু কর হয়েছিল ‘অপারেশন সাইক্লোন’ নামে বিশেষ মিশন।

ওই মিশন অনুযায়ী, জুলাইতে কোটা আন্দোলন শুরু হয়। পড়ুয়াদের আড়ালে ‘আল্লাহর দল, হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের কুখ্যাত সদস্যদের রাজপথে নামানো হয়। তাদের সঙ্গে হাত মিলিয়ে পুলিশের উপরে হামলা চালিয়ে রক্তগঙ্গা বইয়ে দেয় বিএনপির মদতপুষ্ঠ কুখ্যাত সন্ত্রাসীরা। জুলাই মাসে কোটা আন্দোলন শুরু হতেই আইএসআইয়ের তরফে তিনজন মহিলা-সহ বেশ কয়েকজন ‘ডিপ অ্যাসেট’কে বাংলাদেশে পাঠানো হয়। ছোট দলে ভাগ হয়ে তিন দফায় গত ১০ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে করাচি হয়ে ঢাকায় পৌঁছয় তাঁরা। বাংলাদেশে পৌঁছে জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ওই আইএসআই এজেন্টরা। ওই বৈঠকে হাজির ছিলেন কোটা আন্দোলনের দুই সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। করাচি থেকে আসা আইএসআই এজেন্টদের ঢাকা-সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চালানোর কাজে লাগানো হয়। গত ১৬ জুলাই শেখ হাসিনা ও শেখ রেহানাকে খুনের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুই এজেন্ট বা খুনিকে পাঠানো হয়। ওই দুই ভাড়াটে খুনি জামায়াত ঘনিষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মিরপুরের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। মিরপুর থেকে গণভবনের উদ্দেশে যে সশস্ত্র মিছিল শুরু হয়েছিল, তাতে অভিনেত্রীর সঙ্গে সামিল হয়েছিল ওই দুই খুনি। কিন্তু গণভবনে ওই দুই খুনি পৌঁছনোর আগেই শেখ হাসিনাকে নিরাপদে দেশ থেকে সরিয়ে দিতে পেরেছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকা ডিজিএফআইয়ের দুই আধিকারিক। ৬ অগস্ট ওই দুই খুনি ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরশাহি ফিরে যান।’

শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মূল মাস্টারমাইন্ড যে তারেক রহমান ছিল, তা শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে বর্ণনা করতে গিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘আজ যারা হাসিনাকে হঠানোর কৃতিত্ব দাবি করেছেন তারা মিথ্যার বেসাতি করছেন। খায়রুল কবির খোকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল। তারা ৩ তারিখে এক দফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের ১ দফার আন্দোলনে গিয়েছিল।’

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪