আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুলাই যোদ্ধাদের স্বজনদের সঙ্গে দেখা করবেন খালেদা-পুত্র তারেক, ব্রাত্য দীপু দাসের পরিবার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার নিজের হিন্দু বিদ্বেষী মনোভাব স্পষ্ট করলেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ভোট প্রচারে আগামী রবিবার (১১ জানুয়ারি) থেকে জেলা সফরে বের হচ্ছেন তিনি। ওই সফরে নিহত জুলাই যোদ্ধাদের পরিজনদের সঙ্গেও সাক্ষা‍ৎ করবেন। কিন্তু ইসলামি জঙ্গিদের হাতে নিহত ময়মনসিংহের দীপু দাস কিংবা অন্য কোনও হিন্দুর বাড়িতে যাচ্ছেন না তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে কট্টর মুসলিমদের ভোটকে পাখির চোখ করেছেন খালেদা পুত্র। তাই জুলাইযোদ্ধাদের হাতে নিহত হিন্দুদের পরিজনের সঙ্গে দেখা করে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সংবর্ধনা মঞ্চে ইসলামি জঙ্গি শরিফ ওসমান হাদির জন্য চোখের জল ফেললেও ময়মনসিংহের ভালুকার হিন্দু যুবক দীপু দাসের মর্মান্তিক মৃত্যু নিয়ে টুঁ শব্দ করেননি। পরের দিন হাদির সমাধিতে গিয়েও শ্রদ্ধা জানান। কিন্তু ব্রাত্য থেকে গিয়েছেন ইউনূস জমানায় ইসলামি জঙ্গিদের পাশবিক নির্যাতনের শিকার হিন্দু পরিবারের সদস্যরা।

পরিসংখ্যান বলছে, তারেক রহমান দেশে ফেরার পরে গত ১৫ দিনে বাংলাদেশে আটজন হিন্দু খুন হয়েছেন। এক হিন্দু বিধবাকে ধর্ষণের পরে গাছে বেঁধে চুল কেটে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। কোনও ঘটনার নিন্দা করেননি বিএনপি’র কোনও নেতা। উল্টে হিন্দু নিধনের অন্যতম হোতা তথা ইসলামি জঙ্গি আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে বৈঠক করেছেন তারেক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন ভূমিকায় হতাশ বিএনপির হিন্দু নেতা-কর্মীরা।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির তরফে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি উত্তরবঙ্গের ৯ জেলা সফর করবেন তারেক। প্রথমদিন ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন ১২ জানুয়ারি  রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। ১৪ জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। সফরের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

 

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ